ইনকিলাব Poem by Madhabi Banerjee

ইনকিলাব

Rating: 5.0

আমি জানি ১৯৪৭ সালের ১৫ আগষ্ট আমাদের দেশ ভারতবর্ষ স্বধীন হয়েছে
আমি জানি পরাধীন ভারতেসমাজের প্রতিটি স্তরে
বিদেশী শাসকেরা শাসনের নামে অত্যাচার করত
অত্যাচার সহ্য করতে করতে অসহ্য হয়ে স্বাধীনতার প্রায় একশত বছর আগে
সূচনা হয়েছিল এক বিদ্রোহের ১৮৫৭ সালে।
এখন আমরা তো স্বাধীন, এখন সবকিছুই আমাদের
এই আকাশ এখন আমার এই বাতাস এখন আমার
তবুও আকাশে মেঘ কেন এত ভারী এখনও
তবুও বাতাসে কেন বারুদের গন্ধ এখনও
ওই প্রতিটি নদী আমাদের, নদীর জলও আমাদের
তবুও তৃষ্ণা মেটে না
প্রতিটি পথ আমাদের
তবুও পথ কেন অবরুদ্ধ
এই সূর্য আমাদের
সূর্যে কেন এখনো গ্রহণ লেগে আছে?
আমি জানি এখন আমরা স্বাধীন
তবুও দেড় শত বছর আগে যে স্ফুলিঙ্গ দেখা দিয়েছিল
সেই স্ফুলিঙ্গ আমাদের দাও, আমাদের দাও
তবেই আমরা রোপন করতে পারবো সূর্যের নুতন চারাগাছ।
সেই স্ফুলিঙ্গে জ্বলে উঠবে নুতন ভারতের মানুষ
বলবে-ইনকিলাব

COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 29 November 2018

বুঝি আমরা সবি অত্যাচার বুঝেছি, সয়েছি অসহ্যে বিদ্রোহ করেছি স্বাধীন হয়েছি, শুধু বুঝিনি- স্বাধীনতা অর্থ কি //// সুন্দর লিখেছেন

0 0 Reply
Madhabi Banerjee 29 November 2018

কবিতাটি পড়েছেন। অশেষ ধন্যবাদ।

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success