সভার কথা বুকে Poem by Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India

সভার কথা বুকে

Rating: 5.0

একটা সভা ডাক আমি কথা বলবো
অনেক অনেক বলবো আজ
কেননা আমার কিছু বলার নেই।
মুখের কথা সভাতেই তো বলতে হয়
শঙ্খবাবু তো আগেই বলেছেন।
আমার আর দোষ কোথায়?
আমাকে বলতে হবে অনেক
কেননা আমার কিছু বলার নেই ।
ডাক বড়ো করে সভাটা ডাক
ভালো করে সাজা মঞ্চটা
আমাকে বলতে হবে-
ঘোড়ার ডিম বলে কিছু নেই
তেমনি ভূত বলে কিছু হয়না
বলতে হবে আমি ভূত বলে কিছু দেখিনি
বলতে হবে ভূত দেখা ভালো নয়।

এস. নূরুল।

COMMENTS OF THE POEM
RAJAT GHOSH 25 February 2019

Nice one...thanks for sharing

0 0 Reply
Mahtab Bangalee 25 February 2019

কিছু হয়না বলেই এই সভা এই মঞ্চ এই মঞ্চায়ন ভণ্ডামির রূপকল্প /// সুন্দর কাব্যিক অভিব্যক্তি

0 0 Reply
B.m. Biswas 25 February 2019

অসাধারণ বিশ্লেষণ।খুব আনন্দ পেয়েছি আপনার লেখায়। ধন্যবাদ।অন্য লেখা পড়ার নিমন্ত্রণ রইলো। Thanks a lot for your valuable evaluation. S.Nurul.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sk. Nurul Huda

Sk. Nurul Huda

Debipur, Memari, Burdwan, West Bengal, India
Close
Error Success