ছেলে বেলার স্মৃতি Poem by Madhabi Banerjee

ছেলে বেলার স্মৃতি

মা তুমি যখন তোমার ছেলেবেলার স্মৃতি চারণ করো
আমি অবাক হই
তুমি বলো-তুমি অংকের খাতায় ব্যঙ্গমা ব্যঙ্গমী আঁকতে
তুমি বলো -তুমি বৃষ্টির জলে কাগজের নৌকা ভাসাতে
তুমি বলো-বিশ্বকর্মা পূজার সময় কাঁচ গুড়ো আর সাবু দিয়ে ঘুড়ির সূতোয় মাঞ্জা দিতে
তুমি বলো-লুকিয়ে লুকিয়ে বিশু ডাকাতের গল্প বলতে
তুমি বলো-তোমার সই এর পুতুল মেয়ের সাথে তোমার পুতুল ছেলের বিয়ে দিয়েছিলে।
তোমার ওই হারিয়ে যাওয়া দিনগুলোর জন্য তোমার চোখে জল দেখেছি।
জানো মা তোমার মতো বৈচিত্রময় ছেলেবেলা আমার নেই।
সে রকম কোনো স্মৃতিই নেই আমার। কেন? কেন? কেন?

COMMENTS OF THE POEM
Khairul Ahsan 09 May 2019

Childhood memories are priceless treasures!

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success