শ্রী চরনেষু মা-কে Poem by Madhabi Banerjee

শ্রী চরনেষু মা-কে

যেদিন থেকে আমি কবিতা লিখতে শুরু করলাম
কী আর্শ্চয্য মা-তোমার হাতের বেত আমার কলমের গতি বাড়িয়ে দিল।
যেদিন থেকে আমি কবিতা লিখতে শুরু করলাম
কী আর্শ্চয্য মা-তোমার তোমার শাসন আমার কবিতার বাক্য হয়ে গেল
যেদিন থেকে আমি কবিতা লিখতে শুরু করলাম
কী আর্শ্চয্য মা-তোমার তোমার সকল ব্যবহার আমার কবিতার ছন্দ হয়ে গেল
যেদিন থেকে আমি কবিতা লিখতে শুরু করলাম
কী আর্শ্চয্য মা-তোমার অবজ্ঞা অবহেলা আমার সম্পদ হয়ে গেল।
যেদিন থেকে আমি কবিতা লিখতে শুরু করলাম
কী আর্শ্চয্য মা- সব উপদেশগুলোতে তোমার আশীষ অনুভব করলাম
যেদিন থেকে আমি কবিতা লিখতে শুরু করলাম
কী আর্শ্চয্য মা-তোমার আমার সকল অভিমান চোখের জলে ধূয়ে গেল।
শ্রী চরণেষু মা তোমাকে নমস্কার।

COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 10 August 2015

যেদিন থেকে আমি কবিতা লিখতে শুরু করলাম কী আর্শ্চয্য মা-তোমার আমার সকল অভিমান চোখের জলে ধূয়ে গেল। শ্রী চরণেষু মা তোমাকে নমস্কার। ....So nicely envisioned. An attractive poem I like most. Shri charanesu Maa ke namaskar. Thanks for sharing. .....10

0 0 Reply
Madhabi Banerjee 11 August 2015

thanks for comments.

0 0
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success