ছেলেটি আর ঘরে ফিরল না Poem by Madhabi Banerjee

ছেলেটি আর ঘরে ফিরল না

ছেলেটি আর ঘরে ফিরল না
কথায় বলে ভিন্ন ভাতে বাপও পড়শি
ছেলেটিও আমার পরশি হয়ে গেছে
সেই কবে স্কুলের গন্ডি পার করার পর
হষ্টেলে পাঠালাম উচ্চতর বিদ্যা শিক্ষার জন্য
ভাল স্কুল ভাল কলেজ ভাল চাকরি
ঘরের বাইরে দেশের বাইরে নাকি সব ভাল
ভালর যে সোপানটা ওকে আমি দেখিয়েছি
সেই ভালর থেকে আর ফিরতে পারেনি ও।
ভালটা এত ভাল বুঝেছে যে
ঘরটাও ওর কাছে মন্দ হয়ে গেছে-
ভালর ছটায় মিশেগিয়ে সেদিন বুঝিনি
আসল ভাল কোনটা।।

COMMENTS OF THE POEM
T Rajan Evol 30 August 2015

? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ? ?

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Madhabi Banerjee

Madhabi Banerjee

allahabad
Close
Error Success