নেই বসন্ত প্রকৃতির মাঝে,
নেই কোনো চঞ্চল ভোর,
নেই কলরব পাখি-পাখালির
কণ্ঠে সুমধুর সুর।
There is no spring within nature,
No lively dawn appears,
No cheerful chorus of birds is heard,
No sweet melody reaches our ears.
চারিদিকে বিমুখ প্রান্তর,
পুষ্পশূন্য, শুষ্ক মরু;
মানবতা নেই,
নেই তাই বর্ষা—
জীবনের তরে তাই জাগেনি তরু।
All around lies a forsaken land,
Flowerless and dry like a desert;
There is no humanity,
And therefore, there is no rain—
So no tree has awakened for life.
ঈদের খুশি নেই আজ,
হাসি মুছে গেছে ঘর-দোর,
রক্তে ভেজা প্রার্থনার সুরে
কাঁদে নিঃশব্দ ভোর।
Today, there is no joy of Eid,
Smiles have vanished from every home,
To the melody of prayers stained with blood,
The silent dawn weeps.
যুদ্ধ থামাও—এখনই সময়,
ফিরে আসুক শান্তির আলো;
মানুষ বাঁচুক, বাঁচুক মানবতা,
এই হোক পৃথিবীর ভালো।
Stop the war—it is time now,
Let the light of peace return;
Let people live, let humanity survive,
Let this be the world's true good.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem