জগৎ জুড়িয়া এক শক্তি আছে,
সে শক্তির নাম — চরিত্রশক্তি।
এক পৃথিবীর প্রাণের খেলায়,
চরিত্র মোদের শান্তির প্রতীক।
...
জীবনের গান
- শাহ্ আলম আল মুজাহিদ
এ মম জীবন নহে কোনো নাট্যলীলা,
...
I am Shah Alam — a Bengali poet whose poetry explores patriotism, humanity, social injustice, truth, and the struggles of the human spirit. Inspired by life, society, and the spirit of resistance, I seek to express the voice of conscience through simple yet meaningful words.)
চরিত্রশক্তি/The Power Of Character
জগৎ জুড়িয়া এক শক্তি আছে,
সে শক্তির নাম — চরিত্রশক্তি।
এক পৃথিবীর প্রাণের খেলায়,
চরিত্র মোদের শান্তির প্রতীক।
সংসারেতে যতই করো
বিত্ত-সুখের আশ,
পাবে না কো সুখের ছোঁয়া,
হইলে স্বার্থপিশাচ।
হিংসা, বিভেদ, মারামারি —
এ সবে কে কবে সুখী হয়েছে, বলো?
পরিপূর্ণ জীবনের সন্ধানে,
জ্ঞান-আহরণে সত্যের পথে চলো।
ভালো মনস্বীদের জীবন-আদর্শে
নিজের আদর্শটুকু গড়ো;
বাতিলের ভয়ে ভীত না হয়ে
অমোঘ অশ্র ধরো।
নিজের জীবনকে বলিদান করো
সত্যের পথে —
দিবালোক আনো অসার প্রাঙ্গণে;
মনের বলটুকু রেখো,
ক্লান্ত হয়ো না সমরাঙ্গণে।
চরিত্রগুণে সম্মান আসে,
প্রশংসায় হয় পঞ্চমুখ;
কে বলে মনুষ্যত্ব নেই জগতে?
সে বড়ই অধম —
ব্যর্থতায় পর্যবসিত পাবক!
চরিত্র এক শক্তি —
ধর্ম, কর্ম — সবখানে
সাফল্যের চাবিকাঠি।
Across the world, there is a force —
Its name is Character's Power.
In the grand play of life on earth,
Character is our symbol of peace.
However much you seek
Wealth or comfort in this world,
You'll never find true joy
If you become a slave to selfish gain.
Jealousy, division, violence —
Has anyone ever found happiness there?
Seek a complete life
Through wisdom, on the path of truth.
In the ideals of noble souls,
Build your own ideal;
Fear not rejection,
Hold firm to the inevitable truth.
Offer your life
In the service of truth —
Bring daylight into barren halls;
Keep your inner strength alive,
Grow not weary in life's battlefield.
Through the virtue of character comes honor,
And tongues sing praise in unison;
Who says humanity no longer exists?
He is truly lowly —
Burned in the ashes of failure!
Character is a mighty force —
In faith, in work — everywhere,
It is the key to success.