ছন্দ নিয়ে খেলা ভালো
ছন্দ হলো হৃদয়ের আলো
ছন্দ হলো যা কিছু ভালো।
Rhythm is lovely to play with,
Rhythm is the light of the heart,
Rhythm is all that is beautiful.
ছন্দ হলো পূর্ণিরাতের চাঁদ
ছন্দ হলো জ্যোৎস্না ভরা রাত
Rhythm is the moon of a full-moon night,
Rhythm is a night filled with moonlight.
ছন্দ হলো জোনাক পরির আলো
ছন্দ দিয়ে জ্ঞানের বাতি জ্বালো।
Rhythm is the fairy-light of fireflies,
With rhythm, light the lamp of knowledge.
ছন্দ নিয়ে খেলা ভালো।
Rhythm is lovely to play with.
ছন্দ হলো রঙিন ফুলের পাঁপড়ি
ছন্দ নিয়ে ভোমর ছুটে বাগে,
ছন্দ তুলে সূদর্শনেরা জাগে,
ছন্দ হলো শূন্য ডালের কুরি।
Rhythm is the petal of a colorful flower,
With rhythm, the bees rush through the garden,
With rhythm, the beautiful ones awaken,
Rhythm is the bud upon a barren branch.
ছন্দ হলো নদীর জলের ঢেউ
ছন্দ হলো শিশুর ঢঙের হাসি,
ছন্দ আমি কতই ভালোবাসি,
ছন্দ ছাড়া বাঁচে নাতো কেউ।
Rhythm is the wave upon a river,
Rhythm is the innocent laughter of a child,
How deeply I love rhythm,
For no one can live without rhythm.
ছন্দ হলো কবির আপন ভাষা
ছন্দ হলো সর্বহারার আশা
ছন্দ হলো বেগুন পাতার বাসা।
Rhythm is the poet's own language,
Rhythm is the hope of the dispossessed,
Rhythm is a shelter beneath an eggplant leaf.
ছন্দ হলো নীল আকাশের ঘুড়ি
ছন্দ হলো খুকির হাতের চুড়ি।
Rhythm is a kite in the blue sky,
Rhythm is the bangle on a little girl's hand.
ছন্দ হলো রামধনুর সাতরঙ
ছন্দ হলো রাঙা মেঘের সাজ,
ছন্দ হলো টিনের চালের বৃষ্টি
ছন্দ নিয়ে কাব্য হবে আজ।
Rhythm is the seven colors of the rainbow,
Rhythm is the adornment of crimson clouds,
Rhythm is the rain upon a tin roof,
Today, poetry shall be born through rhythm.
ছন্দ তুলে ঝিঁঝিঁ পোকা ডাকে,
ছন্দ আসে ঝিরিঝিরি ধারায়
ছন্দ ভাসে দূর আকাশের তারায়
ছন্দ হাসে কাঁচি চাঁদের বাঁকে।
Rhythm rises in the call of the crickets,
Rhythm comes in a gentle, murmuring stream,
Rhythm drifts among the stars of the distant sky,
Rhythm smiles along the curve of the crescent moon.
ছন্দ দেয় মনুষ্যত্বর জোগান
মানুষেরে নম্র করে তুলে,
ছন্দ দেয় নদীর মতো গতি
বাঁচতে শেখায় সব মানুষেরে।
Rhythm nourishes our humanity,
It makes the human heart humble,
Rhythm gives us movement like a river,
It teaches every human being how to live.
ছন্দ পেলে সংসার হয় মধুর,
ছন্দ পেলে সমাজ হয় সুন্দর,
ছন্দ পেয়ে পাখির পাখা স্বাধীন
মেঘের ডাকে ময়ূর নাচে তা-ধিন।
With rhythm, family life becomes sweet,
With rhythm, society becomes beautiful,
With rhythm, the bird's wings become free,
At the call of clouds, the peacock dances—ta-dhin.
ছন্দ হলো সব থেকে ভালো
ছন্দ তুমি অন্তরেতে ঢালো
দূর করো মনের যতো কালো।
Rhythm is the finest of all,
Pour rhythm deep into the heart,
And drive away all darkness from the mind.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem