কবি, মিথ্যার কাছে যেও না,
মিথ্যার শপথ নিও না,
মিথ্যার পথে থেকো না,
মিথ্যার প্রশ্রয় দিও না।
Poet, never go near a lie,
Never swear upon a lie,
Never walk the path of lies,
Never give shelter to falsehood.
মিথ্যার কাছে গেলে
অশান্তি মেলে;
মিথ্যা কাউকে চিরদিন
সুখে থাকতে দেয় না।
When you draw near to lies,
You find unrest and pain;
Falsehood never lets anyone
Live in happiness forever.
মিথ্যার প্রসাধনী মেখে
সুন্দর হওয়া যায় না;
বৃষ্টির জলে ভিজলে পরে
মুখোশ থাকে না।
No one can become beautiful
By adorning themselves with lies;
When drenched in the rain,
The mask can no longer remain.
মিথ্যা আনে অন্ধকার,
কেড়ে নেয় আলো;
মিথ্যা ঠকায় যুগে যুগে
মানুষকে করে কালো।
Falsehood brings darkness,
And takes away the light;
It deceives people through the ages,
And darkens the human soul.
সত্যের আলো জ্বেলে দাও
বুকের অন্ধকারে;
প্রদীপ হাতে ছুটে চলো
মিথ্যা ছেড়ে বহুদূরে।
Light the flame of truth
Within the darkness of your heart;
Run forth with a lamp in your hand,
Leaving falsehood far behind.
সত্যের পথে জীবন গড়ো,
জ্ঞানের আলো বুকে;
আলোর পথে এগিয়ে চলো,
সফলতার সুখে।
Build your life upon the path of truth,
With the light of knowledge in your heart;
Keep moving toward the light,
And embrace the joy of success.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem