যৌবনের গান/Song Of Youth Poem by Shah Alam Al Mujahid

যৌবনের গান/Song Of Youth

গাহি তাহাদের গান—
স্বাধীনতার লাগি যাহারা আনিল বিপ্লব অভিযান।
শ্রমহেতু চিরক্লান্তির লগনে যাহাদের পথচলা,
নবযুগের সূচনা আনে যাহাদের আনন্দ উচ্ছ্বলা।
রহস্য আস্বাদনে চাঁদে-মঙ্গলে যাহারা ছুটে চলে,
তটিনীর মতো অচিনপুরে হেলিয়া-দুলিয়া চলে।
মাটির চিবুকে আঘাত হানি সোনালি ফসল তোলে—
প্রভুর সৃষ্টি মহান।

I sing the song of those—
Who launched the march of revolution for freedom.
Those whose journey moves through the endless weariness of labor,
Whose joy brings the dawn of a new age.
Those who rush toward the Moon and Mars
To taste the mysteries of the unknown,
Who sway and flow like a river toward unseen lands.
Striking the chin of the earth, they raise golden harvests—
The magnificent creation of the Lord.

যাহারা পথ-পল্লবে চিহ্ন অঙ্কে রেখে জীবনাদর্শ,
বীরবেশে রণভূমিতে করিয়াছে যুদ্ধ-সংঘর্ষ।
শ্বেতহস্তীর দল ছুটে যায় যেন মহাসর্বনাশে,
উন্মাদ যৌবন ছুটে চলে বনে-বাদাড়ে প্রাণনাশে।
আমি বিরহী কবি গাই সেই যৌবন-বিদিতের গান,
অকারণে যারা বারেবার আনে জীবনযুদ্ধের আহ্বান—
বক্ষেতে জাগায় প্রাণ।

Those who leave the marks of their ideals upon the leaves of life's path,
Who have fought upon the battlefield dressed in the armor of courage.
Like a herd of white elephants rushing toward great destruction,
Frenzied youth races through forests and wilderness, risking life.
I, the lonely poet, sing of that known and glorious youth,
Those who again and again call us to the battle of life—
And awaken life within the breast.

অগ্নির কুন্তলা চুঁইয়ে যারা ছুটে চলে মরু-অভিযানে,
প্রতিকূল দেশে কিশলয় আনে ফসলের প্রাণে-প্রাণে।
প্রতীক্ষায় আছি—কবে আসবে সেই দিনবদলের পালা,
দোয়ারে এসেছে যৌবন—আজিকে যুদ্ধ-প্রাণের খেলা।
আঁয় ভাই-বোনেরা, সে যৌবন তেজে জাগাই মোরা প্রাণ,
হিংসা-বিভেদ ভুলিয়া গাহি সাম্যের গান—
সত্যের পথে অম্লান।

Those who rush through the burning locks of fire on desert expeditions,
Who bring tender shoots and the life of harvest into hostile lands.
I wait—when will the hour of change finally arrive?
Youth has come to our doorstep—today is the play of fighting spirits.
Come, brothers and sisters, let us awaken our souls with youthful fire,
Forgetting hatred and division, let us sing the song of equality—
Unfading upon the path of truth.

যাহারা ভিক্ষার ঝুলি স্কন্ধে তুলে সংসার ভুলে-ভালে,
মহান আদর্শে আত্মা আনে শপথের কোলাহলে।
তীর্থযাত্রায় দিনের হদিসে মঠে-মিনারে ছুটে চলে,
ধরণীর কিনারে ভগ্নস্তূপে তাহারাই আগুন জ্বালে।
স্বদেশের আপদে ব্যথিত চিত্তে তাহাদেরি অশ্রু ঝরে,
তাহাদেরি রুক্ষ আঘাতে বৈরী পালায় দেশ ছেড়ে—
সুমহান বলীয়ান।

Those who carry the beggar's bowl upon their shoulders,
Leaving worldly attachments behind for a great ideal,
Who journey from monastery to minaret in search of sacred purpose,
Who kindle fire among the ruins at the edge of the earth.
Their tears fall when their homeland suffers,
And beneath their fierce blows, the enemy flees the land—
Mighty and magnificent.

যারা রোমান্টিক কাব্য শুচিত করে আধুনিকতা আনে,
আবিষ্কারের অমলিন চিন্তাবলে ধৈর্যের জাল বুনে।
অগ্নিস্নানে পবিত্রতা এনে আবর্জনা করে যায় দূর,
সমাজ সংস্কারে জড়িয়ে পড়ে ডেকে আনে নতুন ভোর।
কুহেলি ঘুচিয়ে বসন্ত এনে জাগায় প্রাণের সাড়া,
নতুন যুগের পূর্ণ বাসনায় মাতিয়ে তোলে ধরা—
অতুল তাহাদের সম্মান।

Those who refine romantic poetry and usher in modernity,
Who weave the net of patience with the pure power of inventive thought.
Purifying through a bath of fire, they cast the refuse away,
Engaging in social reform, they summon a new dawn.
Clearing the mist and bringing spring, they awaken life,
Filling the earth with the complete longing for a new age—
Their honor is beyond measure.

জীর্ণ বস্ত্রে কুঁড়েঘরে বসে সেজে কুপমণ্ডুক,
রহস্য উন্মোচনে স্তব্ধ—মাতাল সয় পেটের ভুখ।
পুস্তকের আলোয় সূর্য ঢালে, রাতকে করে দিন,
সরোবর ক্ষুদ্রেতে সমুদ্রের বারি আনে নিশিদিন।
মানবের কল্যাণে ছুটে চলে খনির গুহাগর্ভে,
কীর্তির নিশানা দিগন্তে উড়ায় আসি সগৌরবে—
তারাই জাতির প্রাণ।

Dressed in worn-out clothes, sitting within humble huts like one confined to a well,
They remain absorbed in unveiling mysteries, enduring the hunger of the body.
They pour sunlight through the light of books and turn night into day,
Bringing the waters of the ocean into tiny ponds, day after day.
For the welfare of humanity, they descend into the depths of mines,
And proudly raise the banner of achievement across the horizon—
They are the life of the nation.

অন্তিম বয়সে যাহাদের প্রাণে নবীন যৌবন তেজ,
স্মৃতির আবেগে কখনো ক্ষান্ত হয়নি সৃষ্টির কাজ।
মৃত্যু রহস্যের সম্মুখে দাঁড়ায় করে রহস্যাদন,
গড়ে মিনার পাহাড়সম, সাগরে নব নির্মাণ।
পৃথিবী-চন্দ্রে মহারন্ধ্রে করে মেধিকা দণ্ডমান,
ধরণীর প্রান্তে আলো ছড়ায় মানবকল্যাণে—
গড়ে সুখের স্থান।

Those whose hearts retain the vigor of youthful fire even in old age,
Who never cease creating, stirred by the emotions of memory.
They stand before the mystery of death, unveiling its mysteries,
Building mountain-like towers and creating anew upon the seas.
With the power of intellect, they stand firm upon the great mysteries of Earth and Moon,
Spreading light to the farthest corners of the earth for humanity—
Building places of happiness.

প্রতিবাদের পূর্ণ মুকুটে গড়ে ‘কিশোর সংগঠন',
নিঃস্বার্থ তেজে মেতিয়া আনে দেশের নব শাসন।
মদ-গাঁজা-জুয়া ভাঙচুর করে ঘুষের ভুঁড়ি গলায়,
নবযৌবনের রুধির ধারায় সত্যবাণী ছড়ায়।
ধরিত্রী কাঁপায় আকাশ-বাতাসে তোলে শঙ্খডাক,
ক্ষুধিত প্রতিবেশীর দুঃখ মোচনে চঞ্চল মায়া চোখ—
সদাই আকুল প্রাণ।

With the crown of protest upon their heads, they build a "Youth Organization, "
With selfless vigor, they strive to bring a new order to the nation.
They break the chains of alcohol, drugs, gambling, and corruption,
And spread words of truth through the flowing blood of new youth.
They make the earth tremble and raise a conch-call through sky and air,
Their compassionate eyes restless to ease the suffering of hungry neighbors—
Their hearts forever yearning.

রক্ত-প্রাণের ডালায় ঢেলে যারা রক্ত করে কালা,
অত্যাচারীর বসতভূমিতে জ্বালে ভীষণ অগ্নিজ্বালা।
স্বদেশ ভূমিকে জাগিয়ে তোলে পুষ্পবাগের মেলায়,
ঝড়-জলোচ্ছ্বাস, সাইক্লোন দমায় বৃক্ষরাজির তালায়।
গড়ে অট্টালিকা, শহরের কোণে অন্ধ অভয়াশ্রম,
হাতুড়ির আঘাতে আগুন জ্বালে বহিয়া রক্তঘাম—
গড়ে উন্নত জীবন, নীরব এক মহাযজ্ঞ নাম।

Those who pour their blood into the bowl of life and stain it dark,
Who kindle fierce flames in the dwelling places of oppressors.
They awaken their homeland in a festival of blooming gardens,
And restrain storms, tidal waves, and cyclones through the strength of trees.
They build towering structures and shelters for the blind in city corners,
Striking with hammers, they kindle fire while carrying blood and sweat—
Building a better life, a silent and sacred sacrifice.

ধর্মমন্ত্রে অসার ধরিত্রী যাহারা মাথায় কলরবে,
সহে তব লাঞ্ছনা যত পোকা-মাকড়ের উপদ্রবে।
সৃষ্টি মাঝে স্রষ্টাকে আনি মানবের দোয়ারে দোয়ারে,
ছুটে চলে দিনের দাওয়াতে—মরে অনাচারে।
জাগো কালাপাহাড়, সুলেমান বাদশা, জাগো মহামানব,
বান ডেকে ধুলিসাৎ করো যত নাস্তিক-নুস্তিক সব—
এনে দাও ধর্মাসন।

Those who raise the earth in uproar with empty religious slogans,
Enduring every humiliation and every torment of insects and vermin.
Bringing the Creator into creation, they go from door to door,
Running upon the day's call, dying amid injustice.
Awake, Kalapahad; awake, Sultan Suleiman; awake, O great human,
Call forth the flood and sweep away all the irreligious and faithless—
Bring forth the throne of religion.

আপন স্বার্থ বিসর্জনে যারা সমাজের কল্যাণ আনে,
যুগে যুগে তারাই ভুগে মরিছে কারাগার বরনে।
অন্যায় রোধে অন্যায়ীর ফাঁদে পড়ে কোমল চলনে,
যার লাগি কাঁদে ধরিত্রী—তারে বজ্রাঘাতে হানে।
সে কোমলতা ছেড়ে আনো—দেখি রুক্ষ চলার গতি,
উন্মাদ ঘোড়ায় চাবুকের আঘাতে চালাও বসুমতী—
ক্ষত্রিয়েরই সম্মান, এই যৌবনের চূড়ান্ত জ্যোতি।

Those who sacrifice their own interests for the welfare of society,
Are the very ones who, through the ages, have suffered behind prison walls.
In trying to resist injustice, they fall into the traps of the unjust through gentle ways,
And the one for whom the earth weeps is struck by thunder.
Cast away that gentleness—let us see the force of a harsher stride,
Drive the earth like a wild horse beneath the lash—
The honor of the warrior class, the ultimate radiance of this youth.

যৌবনের গান/Song Of Youth
POET'S NOTES ABOUT THE POEM
‘যৌবনের গান' কবিতায় তারুণ্যের শক্তি, সাহস, জ্ঞান, সৃজনশীলতা, সামাজিক পরিবর্তন, দেশপ্রেম ও মানবকল্যাণের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে। কবিতাটি তরুণ প্রজন্মকে অন্যায়, বৈষম্য ও জড়তার বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য, সাম্য ও উন্নত সমাজ নির্মাণের আহ্বান জানায়। It celebrates the energy of youth and its potential to create a better future through courage, knowledge, creativity, social reform, and humanity.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success