সিতারা, হেলাল হেসেছে কি?
চন্দ্রিমা পড়ছে ছুঁয়ে ছুঁয়ে?
বসেছে কি লক্ষ বাগের মেলা—
যেথায় উল্কা আর ধূমকেতুর খেলা?
Are the stars and crescent moon smiling?
Is the moonlight gently touching everything?
Has a grand gathering of countless gardens begun—
Where meteors and comets play?
এসেছে কি বসন্ত, শৈত্যবুড়োর আগে?
জেগেছে সূর্য, কুহেলীর উত্তরী ঠেলে?
মেতেছে কি বৃক্ষ অকাল মেঘের গরজে—
মরুর কিনারে বন্যা কি আসে অত সহজে?
Has spring arrived before the old winter fades?
Has the sun awakened, pushing aside the veil of mist?
Have the trees rejoiced at the roar of untimely clouds—
Does a flood come so easily to the edge of a desert?
হয়তো সোনাব্যাঙ ডাকবে আজীবন হাকডাক ছেড়ে,
ঝিঁঝিও সে ঝিরি-ঝিরি ধারায়;
হয়তো পাখিরা চেঁচামেচি শুরু করবে,
লক্ষ্মীপ্যাঁচা অলক্ষ্য চোখে গাইবে রঙধনু আঁয়।
Perhaps the golden frog will call out loudly forever,
And the crickets will chirp in gentle streams;
Perhaps the birds will begin their noisy chorus,
While the barn owl, with unseen eyes, will sing and paint a rainbow.
হয়তোবা সরোবরে পদ্ম ফুটে থাকবে
তারই প্রতীক্ষায়।
তবুও আসবে না, জানি, রঞ্জিত সে শুভদিন—
হাসি আর উল্লাসের তরে…
আসবে সে আরক্তিম ধ্বজা ধরে।
Perhaps lotuses will continue to bloom in the lake,
Waiting for that very day.
Yet I know that radiant good day will not come—
For laughter and celebration…
It will come bearing a crimson flag.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem