কাটালের ঘ্রাণে
স্বপ্নের বাগানে
ঘুম নেই আজ রাতে।
In the fragrance of jackfruit,
Within the garden of dreams,
There is no sleep tonight.
কুহু কুহু সুরে
বাগান জোড়ে
সুরেলা পাখি উঠেছে মেতে।
In sweet, cooing melodies,
Across the garden,
The melodious birds have awakened in delight.
কাকেরা ডাকে,
মৌমাছি হেঁকে
মধু টানে তৃপ্তির সাথে।
The crows are calling,
The bees hum aloud,
And draw honey with delight.
ঝিঁঝির তানে
গান গায় ব্যাঙে,
নিশ্চুপ সবে একসাথে।
To the chirping of crickets,
The frogs sing,
While all else falls silent together.
পাখিরা গায়,
জোনাকেরা যায়
ঝিকিমিকি ছন্দের সাথে।
The birds are singing,
The fireflies drift along,
Twinkling to the rhythm.
চন্দ্রিমা হাসে,
সেতারা ভাসে,
উল্কা খসে পড়ে ফসলের ক্ষেতে।
The moonlight smiles,
The stars float above,
And meteors fall upon the crop fields.
হাসে জোছনা,
নেই উপমা—
রেখেছি স্মৃতিতে গেঁথে।
The moonlit glow smiles,
There is no comparison—
I have etched it deep into my memory.
বাগানের পাশে
ভরা নদী খেশে
কলকল উঠেছে মেতে।
Beside the garden,
The full river flows,
Murmuring joyfully along.
আঠারো সুরে
হুতুম ডাকে
চমকায় পথ যেতে যেতে।
In eighteen melodies,
The owl calls,
Startling those who pass along the path.
হৃদয়জুড়ে
ছবি আঁকে
প্রকৃতিমা উল্লাসে মেতে।
Across the heart,
A picture is painted,
As Mother Nature rejoices in delight.
বাগানের রূপ
যেন নিশ্চুপ,
কুহেলি-মাখা শৈত্য-মাখা প্রভাতে।
The beauty of the garden
Seems utterly silent,
On a mist-covered, wintry morning.
বাগানের স্মৃতি
এ যে মহাকীর্তি,
লিখেছি যে অন্তঃইতিহাসে।
The memory of the garden
Is a great achievement,
Which I have written into my inner history.
বন-বিছুটি
হাসে কিটিকিটি,
নিত্য দোলে বায়ু-সঞ্চালনে।
The forest nettles
Laugh with a tiny rustle,
Constantly swaying in the movement of the breeze.
কাটালের বাগানে
ঘুমঘুম নয়নে
রাত কাটে শয়নে স্বপনে।
In the jackfruit garden,
With drowsy eyes,
The night passes between sleep and dreams.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem