পৃথিবীর লাগি কেঁদে আর কি লাভ!
পৃথিবী তো অসুখী নয়,
অশান্তির কুজ্ঝটিকা থেমে গেছে এ বাংলায়।
দানবের মতো কুজ্ঝটিকা, অশান্তি চিনে—
ডেকে আনে বারংবার।
What is the use of weeping for the world?
The world itself is not unhappy,
The fog of unrest has ceased in this Bengal.
Yet the monstrous fog of turmoil,
Knowing unrest, calls it forth again and again.
রক্তের মাঝে মৃত্যুর খেলা,
মৃত্যুর মাঝে রক্ত,
রক্তের মাঝে স্বাধীনতা,
রক্তের মাঝেই শান্তি।
The game of death unfolds amidst blood,
Blood flows amidst death,
Freedom lies within blood,
And peace, too, lies within blood.
জাগো জোয়ান বীর,
হাতেতে মিলাও হাত,
দানবেরে করো আঘাত।
Awake, young heroes,
Join your hands together,
Strike the demons down.
মৃত্যুর ভয় আনে মৃত্যু,
জড়তার ভয় আনে জয়,
ঐক্য হস্ত কঠিন মস্ত,
সত্যের নাহি ক্ষয়।
Fear of death brings death,
Fear of inertia brings victory,
United hands make us strong and mighty,
Truth never perishes.
তুমি তো মৃত নও,
তুমি আছ ঘুমের ঘোরে,
তোমাকে ডাকিলে, মৃতের মতোই—
থাকবে কি ভাই পড়ে?
You are not dead,
You are merely lost in sleep,
If I call out to you,
Will you remain lying there like the dead, my brother?
যদি তাই থাকো,
তবে এই ভাঙা বক্ষে,
আমি ছুটিব একা সংগ্রামে
করিতে স্বদেশ রক্ষে।
If you remain so,
Then with this broken heart,
I shall rush alone into the struggle
To defend my motherland.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem