জীবনের গান/Song Of Life Poem by Shah Alam Al Mujahid

জীবনের গান/Song Of Life

জীবনের গান

- শাহ্ আলম আল মুজাহিদ
এ মম জীবন নহে কোনো নাট্যলীলা,
সোনায় সোনায় চাকচিক্যময়—
ভিতরে বহ্নিজ্বালা।

দু'চোখে আমার স্বপ্নরেখা,
বুকভরা মিছে আশা,
হৃদয়ে মিশানো প্রেম অকৃত্রিম—
দুনিয়ার ভালোবাসা।

অপূর্ণ রবে জানি স্বপ্ন সকল,
আমি রব পরপারে,
হেসে যাই তাই নকল হাসি—
ম্লান হয়ে বারে বারে।

সম্মুখে আমার মহাকাল-যাত্রা,
প্রতি ক্ষণে ক্ষণে গণিছে প্রহর;
কখন জানি দুয়ারে নাড়ে কড়া,
বন্ধ করে দেয় এ ক্রীড়ার সমর।

আমার দুয়ারে প্রতিবেশী-স্বজন
গেঁথে রেখেছে সীমাহীন বন্ধন,
মমতা-মেশানো ভালোবাসা তাঁদের—
আমার যাত্রার প্রতিবন্ধক।

জীবনে যারা চলার সাথী,
যার সাথে ঘটে যত লেনদেন,
মনের ভুলে হয়ে গেলে গরমিল,
ক্ষমা করো হে বিশ্বনিখিল।

স্মরণ রেখো এ অভাগারে,
ঝরে যায় যদি হঠাৎ ঝড়ে;
অসীম কানুনে ক্ষুদ্র আমি—
আকাশের মাঝে এক তিল।

তব মোর এ ক্ষুদ্র জীবন
করিতে পারে যদি মানবকল্যাণ,
স্রষ্টা হইলে রাজি-খুশি—
সার্থক জনমখানি।


Song of Life

This mortal life of mine is no theatrical play,
Nor is it merely glittering with golden display—
For within, a burning anguish stays.

In both my eyes, the lines of dreams remain,
My heart is filled with hopes that may be in vain;
A love sincere is mingled in my heart—
The love this worldly life may impart.

I know all dreams shall remain incomplete,
While I shall dwell beyond, where endings meet.
So I wear a counterfeit smile and move along,
As it grows dim again and again.

Before me lies the journey into eternity,
With every passing moment counting toward destiny;
Who knows when someone knocks upon my door,
And ends this play of life forevermore?

At my door, my neighbors and my kin
Have woven bonds that hold me deep within;
Their love, entwined with tenderness and care,
Becomes an obstacle to the journey I must bear.

Those who have walked beside me through this life,
With whom I shared its dealings, joy and strife—
If, through my error, any discord came,
Forgive me, O vast universe, without blame.

Remember this unfortunate soul,
If suddenly a storm should make him fall;
Under the Infinite Law, I am so small—
A tiny speck beneath the boundless sky.

If this small life of mine can serve mankind,
If it can leave some goodness here behind,
And if the Creator is pleased with what I've done,
Then my life, at last, will have its meaning won.

জীবনের গান/Song Of Life
POET'S NOTES ABOUT THE POEM
বাংলা নোট: ‘জীবনের গান' কবিতায় মানবজীবনের ক্ষণস্থায়িত্ব, অপূর্ণ স্বপ্ন, পার্থিব মায়া, মৃত্যুর অনিবার্যতা এবং মানবকল্যাণের মাধ্যমে জীবনের সার্থকতার কথা তুলে ধরা হয়েছে। English Note: "Song of Life" reflects on the transience of human life, unfinished dreams, worldly attachments, the inevitability of death, and the possibility of finding true meaning in life through serving humanity.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success