জীবন ও বৃক্ষ — Life And The Tree Poem by Shah Alam Al Mujahid

জীবন ও বৃক্ষ — Life And The Tree

সংসারে বেড়ে ওঠো বৃক্ষের মতো,
প্রেমের স্পন্দনে ফুটাও পুষ্প যত।

Grow in this world like a tree,
Let flowers bloom with the pulse of love.

যা কিছু প্রাপ্তি, তাই হোক দান,
ছড়াও মানব মাঝে পুষ্পের ঘ্রাণ।

Whatever you receive, let it become a gift,
Spread the fragrance of flowers among humankind.

সাধনায় লেগে থাকো দিনভর,
ফলে ফলে হয়ে ওঠো ভরপুর।

Remain devoted to your pursuit throughout the day,
And become abundant with fruits.

অপরের মাঝে বিলিয়ে দাও সব,
পাখির মতো তোলো সুমধুর রব।

Give everything away for the sake of others,
And raise a melodious voice like a bird.

সংসার অপার সৌন্দর্যে সাজাও,
সবুজ অরণ্যের রঙে তাকে মজাও।

Adorn the world with boundless beauty,
Enrich it with the colors of a green forest.

পুষ্পরূপ হোক মনুষ্যত্ব তোমার,
ফলরূপে ফুটুক গুণের সমাহার।

Let your humanity blossom like flowers,
And let an abundance of virtues appear as fruit.

স্বার্থকতার গান গেয়ে তোমার,
উজ্জ্বল হোক প্রাণান্ত জীবনধার।

Singing the song of a life fulfilled,
May the course of your life shine brightly.

POET'S NOTES ABOUT THE POEM
সংসার, মনুষ্যত্ব, পরোপকার ও আত্মনিবেদনের মাধ্যমে একটি সুন্দর ও সার্থক জীবন গড়ে তোলার বার্তা এই কবিতায় তুলে ধরা হয়েছে। This poem conveys a message of building a beautiful and meaningful life through humanity, selflessness, generosity, and devotion.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success