আমাদের এই বাংলা ভাষা — Our Bengali Language Poem by Shah Alam Al Mujahid

আমাদের এই বাংলা ভাষা — Our Bengali Language

মায়ের কাছে শেখা ভাষা,
আমাদের এই বাংলা ভাষা।

The language we learned from our mother,
This is our Bengali language.

ভোর না হতেই পাখি-পাখালি
ভাষার তরে গায় গীতালি,
বাংলা ভাষায় কেমন জাদু
গান গেয়ে মৌ তোলে মধু।

Before dawn even breaks, the birds
Sing songs for the sake of the language;
What magic there is in the Bengali tongue—
Even bees gather honey while singing.

ফেব্রুয়ারির রক্তে ভাসা
মুক্ত-স্বাধীন বাংলা ভাষা।
লক্ষ-কোটি প্রাণের ভাষা
হাজার কবির ভালোবাসা,
বাংলা ভাষা।

The Bengali language, bathed in the blood of February,
Is a free and independent language.
The language of millions upon millions of hearts,
Loved by thousands of poets—
The Bengali language.

নানান রঙের বর্ণগুলি
ছড়িয়ে আছে নীলাম্বরী,
ছুটছে সেথায় আপন ভুলি,
সাদা সাদা বকের সারি।

Letters of many colors
Are scattered across the blue sky;
Forgetting themselves, they rush along,
Like rows of white herons.

পশুপাখি কীটপতঙ্গ
সবাই মায়ের ভাষার পাগল,
ভাষার সাথে অন্তরঙ্গ,
মায়ের গায়ের ছেঁড়া আঁচল।

Animals, birds, and insects—
All are enchanted by their mother tongue,
Intimate with the language,
Like a torn sari-end upon the mother's body.

গুণী জ্ঞানী সবার আশা
পরিপূর্ণ মাতৃভাষা—
বাংলা ভাষা।
আমাদের এই বাংলা ভাষা।

The hope of every gifted and wise soul
Is a complete and flourishing mother tongue—
The Bengali language.
This is our Bengali language.

Wednesday, October 7, 2026
POET'S NOTES ABOUT THE POEM
মাতৃভাষার প্রতি ভালোবাসা, ভাষাশহীদদের আত্মত্যাগ, বাংলা ভাষার সৌন্দর্য এবং বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের প্রতি গভীর শ্রদ্ধা এই কবিতায় প্রকাশ পেয়েছে। This poem expresses love for the mother tongue, reverence for the sacrifice of the language martyrs, the beauty of Bengali, and deep respect for Bengali cultural identity.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success