এক.
আমার প্রেয়সী,
আকাশেতে মেঘ
গুড়িগুড়ি বৃষ্টি,
এমনই মধুর দিনে
তুমি বড়ই মিষ্টি।
এলোমেলো চুলে
বৃষ্টির জলে ভিজে,
তোমাকে নিয়ে ঘুরতে
মন নব সাজন সাজে।
ঘাস ফড়িং লাফিয়ে
গান গায় সবুজ মাঠে,
পিপিলিকা ছয় পায়
যায় খুঁজে পথে-ঘাটে।
দুই.
মৌমাছি গুনগুনিয়ে
যায় মধু সঞ্চারিতে,
খুজে ফিরি তোমায়
আমি ঐ আকাশেতে।
কি যে বোকা আমি
খুঁজে ফিরি মিছেমিছি,
কোথায় তুমি আর কোথায় সে আকাশ
জেগে আছি রাত-নিশি।
তাই দেরি না করে
নেমে আসি ধরায়,
তোমাকে পাব বলে
খুঁজে ফিরি সেথায়।
তিন.
ওগো প্রিয়,
এই তো সেদিন ভোরে
দেখি আমার দু'নয়নে,
ঘাটে বসি একা
করছো স্নান আনমনে।
ডাকিয়া ফিরি তোমায়
আপ্লুত নয়নে,
চেয়ে দেখি অবাক
জামদানী পরনে!
আহা! সেকি চলন!
দূর হয়নি তাহার সে ভ্রম,
মনে হয় যেন তুমি সেই
রবি ঠাকুরের হৈম!
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
A good attempt in the chapter of love, Asadullah. You may like to read my poem, Love and Lust. Thanks