জন্মভূমির গান — Song Of The Motherland Poem by Shah Alam Al Mujahid

জন্মভূমির গান — Song Of The Motherland

বাংলা, তুমি জীবনানন্দের রূপসী মেঘপরি। Bangla, you are Jibanananda's beautiful cloud fairy.
বাংলা, তুমি বুলগাকপুর, কালবৈশাখীর ঝড়ে ভেসে যাওয়া রণতরী। Bangla, you are Bulgakpur, a warship swept away by the storm of Kalbaishakhi.
বাংলা, তুমি শিশুদের চোখে নিত্যনূতন ছড়া। Bangla, you are ever-new rhymes in the eyes of children.
বাংলা, তুমি লালন ফকির, গানে ও কবিতায় মগ্ন, যাহার জীবন নাট্যগড়া। Bangla, you are Lalon Fakir, immersed in songs and poetry, whose life unfolds like a drama.
বাংলা, তুমি কাজী নজরুলের সাম্যমৈত্রি গান, Bangla, you are Kazi Nazrul's songs of equality and fraternity,
জয়নুলের চোখে রুগ্নমাতার ধুসর ছবি ম্লান। And in Zainul's eyes, the faded grey image of a suffering mother.
বাংলা, তুমি জসীম উদ্দিনের নকশি কাঁথার মাঠ, Bangla, you are Jasimuddin's field of embroidered quilts,
কৃষকের হাতে জেগে ওঠা যেন সবুজ-সোনালী পাট। Like green and golden jute awakening in the hands of farmers.
বাংলা, তুমি সোনালী ফসল, এলোকেশে দোল খাওয়া সবুজ বন-বনানী। Bangla, you are golden crops and green forests swaying with untamed hair.
বাংলা, তুমি তেরোশত নদীর অশ্রুধারা। Bangla, you are the tearful streams of thirteen hundred rivers.
তুমি নিত্যদিনের উদ্যানে ফোটা রবির সৃষ্টি-ছড়া, You are the sun's creative rhyme blooming in the garden of everyday life,
তুমি কুলপাথারে জেগে ওঠা পলিমাটির ছড়া। You are the rhyme of alluvial soil awakening along the riverbanks.
তুমি বসন্ত এলে নানান ফুলে রূপ নিয়ে কর খেলা; When spring arrives, you play in countless forms of flowers;
তুমি শরৎকালে আকাশে ভাসাও সাদা মেঘের ভেলা। In autumn, you float white clouds like rafts across the sky.
বাংলা, তুমি জিয়াউর রহমান। Bangla, you are Ziaur Rahman.
বাংলা, তুমি বঙ্গবন্ধুর বজ্রকন্ঠ প্রাণ, Bangla, you are the thunderous voice and spirit of Bangabandhu,
লাখো শহীদের রক্তে লেখা স্বাধীনতার গান। The song of freedom written in the blood of millions of martyrs.
তুমি হোসেন সোহরাওয়ার্দী, শেরে বাংলা, ভাসানীর স্বপ্ন চাওয়া, You are the dreams sought by Huseyn Shaheed Suhrawardy, Sher-e-Bangla, and Bhashani,
তুমি ড. ইউনুসের নেত্রকোণে লুকানো সে দীনমায়া। You are that hidden compassion for the poor in Dr. Yunus's Netrokona.
বিদাতার হাতে গড়া অভাগী মাতা আজন্ম তোমাকে চিনি। O unfortunate mother, shaped by the hands of the Creator, I have known you all my life.
তুমি আমার প্রিয় আপন মাথা, রূপিনী এদেশ জানি, You are my beloved homeland, my own, the beautiful land I know,
তোমার কোলে মৃত্যু হলে সার্থক জনমখানি। If I die in your lap, my life shall have found its fulfillment.

POET'S NOTES ABOUT THE POEM
বাংলা ও বাঙালির ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি, সাহিত্য ও স্বাধীনতার চেতনাকে কেন্দ্র করে এই কবিতাটি রচিত। This poem celebrates Bengal's history, culture, nature, literature, and the spirit of independence.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success