চাষী ওঁরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক — They Are Farmers, Not Peasants, Not Inferior Poem by Shah Alam Al Mujahid

চাষী ওঁরা, নয়কো চাষা, নয়কো ছোটলোক — They Are Farmers, Not Peasants, Not Inferior

একটি দেশের স্বার্থ হাসিলে আহার জুটাবে বলে,
লক্ষ লক্ষ শ্রমজীবী কৃষক পরিশ্রম করে চলে।
গরমে-শীতে ক্ষুধা, তৃষ্ণা, জ্বালা পারি দেয়— কোনক্রমে?
বুকভরা আশায় এ কৃষক ফসলের ক্ষেতে নামে।

They toil so that a nation's needs may be fulfilled and food may reach its people,
Millions of hardworking farmers continue their labor.
Through heat and cold, hunger, thirst, and hardship, they somehow endure;
With hearts full of hope, these farmers step into the fields.

লাঙল-জোয়াল জানে, আর নবনব প্রযুক্তি জানে, কাদামাখা দুটি বলদ;
তার ক্লান্ত চোখে সব মানে?
হাসে! ভোর হাসে, জ্যোৎস্না রাতে কালো-কালো মেঘ হাসে।

They know the plough and yoke, and they know ever-new technologies, with two mud-covered oxen;
Does everything speak through their weary eyes?
They smile! Dawn smiles, and on moonlit nights, the dark clouds smile.

কেমন করে এ কৃষকরা দাঁড়ায় ফসলের পাশে?
স্তব্ধ আকাশ-বাতাস-মাটি ক্লান্ত শ্বাস ফেলে বাঁচে,
মাঠভরা সবুজে-সবুজময়, ফসলের আশ্বাসে।

How do these farmers stand beside their crops?
The silent sky, air, and earth survive with weary breaths,
While the fields are filled with green, carrying the promise of harvest.

কাঁদে প্রাণ দুনিয়া, কৃষকের মুখপানে চেয়ে চেয়ে,
জনহিতকর কল্যাণে এ কৃষকরা খেটে চলে রাতদিন বয়ে।
কী দুঃসাহস চমকায় কৃষকের প্রাণে—
কৃষকরা দেখেনা খররৌদ্র, কৃষকরা জানেনা কাদা,
কৃষকরা দেখেনা ঝড়-যুদ্ধ, কৃষকরা মানেনা বাঁধা।

The world's very soul weeps, gazing upon the faces of farmers;
For the welfare of all, these farmers labor day and night.
What fearless courage flashes within their hearts—
Farmers do not see the scorching sun, farmers do not fear the mud,
Farmers do not fear storms or struggle, and farmers accept no barriers.

জানে, শুধু ফসলের মাঠ জানে,
রূপরেখা একে এ দেশের প্রাণে।
রক্ত ঝরছে ঘামে—

এত যে কষ্টের ফসল, কৃষকরা বেচছে স্বল্প দামে!
কৃষাণ, কৃষাণ,
তোমার জীবনের অমূল্য সম্মান।

They know—only the crop-filled fields know,
They draw the outline of this country's very life.
Their blood is pouring out as sweat—

After so much hardship, the farmers sell their harvest at such a low price!
O farmer, O farmer,
Your life holds priceless dignity.

স্বদেশের ঋতুতে জাগাও নব ফসলের প্রাণ।
নব প্রজন্মের কাছে—
তোলে ধরো নবনব প্রযুক্তি, আধমরা নিস্তেজ গাছে
জুড়ে দাও জাগরণের শক্তি।
গতিশীল হাত তোমার—চালাও বারে বার,
আরো জোরে, আরো জোরে, উর মাটি চুর করে,
তবে আনো নব বৃক্ষের সাজ।

In the seasons of the homeland, awaken the life of new crops.
Before the new generation—
Raise up ever-new technologies; upon half-dead, lifeless trees,
Attach the power of awakening.
Your hands are full of motion—work again and again,
Harder, harder still, breaking open the soil,
And then bring forth the adornment of new trees.

POET'S NOTES ABOUT THE POEM
দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে কৃষকের অবদান, তাঁদের কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং প্রাপ্য সম্মানের কথা এই কবিতায় তুলে ধরা হয়েছে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও নবজাগরণের মাধ্যমে কৃষির অগ্রগতির আহ্বান জানানো হয়েছে। This poem highlights farmers' contribution to the nation's food security and economy, their hard work, sacrifice, and rightful dignity. It also calls for the advancement of agriculture through modern technology and renewal.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success