আমি পরাবাস্তবে Poem by MAHTAB BANGALEE

আমি পরাবাস্তবে

Rating: 5.0

শুভ্র সকাল
কুয়াশা যেনো দেবদূতের দ্যুতি
সুপ্রভাত উচ্চারণহীনে নিঃশব্দে
জানালার ওপারে দৃষ্টি নিবন্ধ,
হিমেল শীতের হাওয়ায় ওরা আসছে
বক-সারস, ওরা শীতের অতিথি
যদিও ওটা ঝিল-বিল নয়
শহুরে জঞ্ঝালের ডোবা,
ওদের জীবিকা নির্বাহের সম্মেলন
বেড-টি চলে এসেছে, এসেছে দৈনিক পত্রিকা-
প্রথম পাতায় সাংঘাতিক জখমের চিত্র!
চায়ের চুমুকে অমলিন হাসি তোমার
সূর্য ইতোমধ্যে জড়িয়ে ধরেছে
অদ্ভুত মিষ্টি কুমারীর মতো,
ওদিকে ওপারে যে যার মতো প্রস্থান
নিঃসঙ্গের সম্মোহনে মুখরিত নির্জীব
শৃঙ্খলিত মিছিল ঝিরিঝিরি বাতাসে
পৌষের সপ্তম দিবসে সময়ের উদ্বাস্তুতে
চারদেয়ালের মাতৃকতায় আমি পরাবাস্তবে

-ডিসেম্বর ২৩, ২০১৯ চট্টগ্রাম

Monday, December 23, 2019
Topic(s) of this poem: lifespan
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success