মৃত্যু আসে অমর হয়ে Poem by MAHTAB BANGALEE

মৃত্যু আসে অমর হয়ে

Rating: 5.0

হিমঋতুর ঔরস-শীকরে আগুন ধরেছে
পৃথিবীর বুক জ্বলছে; জ্বালিয়ে ছাই করছে
নিষ্পাপ প্রাণ-প্রাণী মরছে সে আগুনে

সাম্রাজ্যবাদীর চৌকস কুটিল নীতিতে
মরছে মানুষ; মারছে ফন্দি করে
আগ্নেয়গিরির স্ফুলিঙ্গ অশ্রুনদীতে

প্রিয়তমা আমার ধর্ষকের বিষদন্তে
জর্জরিত; কাতারবন্দী মৃত্যুর মিছিলে
মূক, বধির, অন্ধ সমাজ হিংস্র পুরুষত্বে

শুভ সকাল আমার হয়না নির্মল সূর্যদয়ে
রক্তমাখা সূর্যপথ প্রাত্যহিক বার্তা-সন্দেশে
পৃথিবী শীর্ণকায় পুরুষতন্ত্রের শীত্কারে

মৃত্যু আসে রবে-নীরবে, রণে-রমণে
মৃত্যু আসে হাস্যস্পদ হিংস্র অমর হয়ে


-জানুয়ারী ০৭, ২০২০ চট্টগ্রাম

মৃত্যু আসে অমর হয়ে
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success