জীবন-
হয়তো অরণ্য
অথবা নয়;
হয়তো বহতা নদী
অথবা নয়;
হয়তো অখন্ড নিঃশ্বাস
অথবা নয়;
হয়তো সাধনার গভীরতম আলিঙ্গন
অথবা নয়;
হয়তো তুমি, সে, আমি,
হয়তো ঘটমান সবকিছু
অথবা কিছুই নয়;
হয়তো আলেখ্য, বর্ণনাময় অন্তহীন সাময়িক নাটক
অথবা নয়;
হয়তো সে আমিই মহাসত্য স্বত্ব
অথবা নয়, কিছুই নয়
তবুও পথ চলি, চলতে হয়
অনাবিল আনন্দের প্রত্যাশায়
মহামায়ার লোলুপ ছায়ায়
-ফেব্রুয়ারি ০২, ২০২০ চট্টগ্রাম
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
অসাধরন দর্শন ,,,“হয়তো অখণ্ড নিশ্বাস“