বুঝতে দাও নিজ নিজ পথে Poem by MAHTAB BANGALEE

বুঝতে দাও নিজ নিজ পথে

Rating: 5.0

সভ্যতা
প্রাণ খুলে হাসছে
প্রান্তরে
স্বদর্পে
কপট নীতির দৌরাত্মায়
স্বজ্ঞান হীনতায়

অধিকার
বঞ্চনার শিকার
সবখানে
স্বশিক্ষা
স্বজ্ঞা, প্রজ্ঞা নেই বলে
পৃথিবীর স্কুলে

কে বলবে
আমার সত্য কী
স্বজ্ঞানে
এ পথে
যদি না বুঝি নিজে
আপন স্বত্তাকে

বুঝতে দাও
সৃষ্ট আপনাকে
নিজ পথে
জগতের
সম কল্যাণ জমা হোক
বিবেকী জ্ঞানে

-ফেব্রুয়ারি ২৫, ২০২০ চট্টগ্রাম

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success