প্রেম এখন মৃত্যুর বাস্তবতায় Poem by MAHTAB BANGALEE

প্রেম এখন মৃত্যুর বাস্তবতায়

Rating: 5.0

তাকাও প্রিয়তমা নদীর অববাহিকায়
দ্যাখো জোছনারা উড়ছে সেখানে
অমর ফিনিক্সের ডানা ধরে

প্রিয়তমা তাকাও বাঁশ বাগানের মাথার উপর
প্রজাপতিরা হীরা মতি পান্নাময় পাখা নিয়ে উড়ছে
আর আমি আঁকছি তোমায় বাসন্তিক রঙ দিয়ে

কাল রাতের উজ্জ্বল পূর্ণিমায়
প্রাণ হন্তারক প্রতিভূ জেগেছে কিনা জানিনা
সংক্রামণের সূর্যালোকে আমি একা তুমি হীনে

অমরের আত্মায় আমি নাগরিক প্রান্তরে
বিষাদের বিষ তৃষ্ণায় কিংকর্তব্যবিমূঢ়
স্ব-অন্তরণ আর সঙ্গরোধের প্রেমে এ জীবন

জীবন দোল খায়
বাস্তবতা আর স্বপ্নের কোলে
মৃত্যুর বাস্তবতা প্রেম করে জীবনের সূচনায়


০৮.০৪.২০২০ চট্টগ্রাম

প্রেম এখন মৃত্যুর বাস্তবতায়
Wednesday, April 8, 2020
Topic(s) of this poem: death,isolation,life,love
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success