জাগাও আমায়
জাগুক এ আত্মা তোমার স্মরণে
চলো, যাবো একসাথে
হৃদ গহীনের লক্ষ্যে
যেখানে জাগ্রত সত্যের পুজো হয়
থাকুক সে হৃদয় অক্ষত
পশ্চাতে নয়
সে অগ্রজ সূর্যালোক অর্জনের লক্ষ্যে
প্রতীক্ষিত সে আসবেই
আসুক এ হৃদয়ে সে মানুষ
কল্যাণী হয়ে বৈষম্যহীনে
চলো গড়তে শিখি
নয় ভেঙে ভেঙে
গড়বো সকলেরে নিয়ে
একসাথে পুরোনো জড়তা ডিঙিয়ে
তবে হোক ভালো সকল সময়ের
হোক ভালো এই জন্ম
০৯.০৪.২০২০ চট্টগ্রাম
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem