পৃথিবীর জীবন নিয়ে আশঙ্কা Poem by MAHTAB BANGALEE

পৃথিবীর জীবন নিয়ে আশঙ্কা

Rating: 5.0

প্রতিদিন হাজার হাজার মানুষ মরছে
হয়তো কেউ পুরাতন অসুখে
কেউবা দুর্ঘটনায়, কেউ কেউ প্রাকৃতিকভাবে, দুর্যোগে
কাউকে আবার মেরে ফেলা হচ্ছে
নানান উপায়ে প্রতিদিন অসংখ্য মানুষ মরছে

প্রতিদিন অসংখ্য প্রাণী মারা যাচ্ছে,
অসংখ্য উদ্ভিদ প্রাণ হারাচ্ছে
বিভিন্ন উপায়ে নীরবে নিভৃতে

শুনেছি প্রাণী আর উদ্ভিদ জগতে
নতুন সৃষ্টি শুধু মানুষ;
এ অসংখ্য মৃত্যুতে মানুষ ছাড়া
অন্য সকল প্রজাতির প্রাণী আর উদ্ভিদ
বিলীন হচ্ছে আস্তে আস্তে!
আর অন্য দিকে এ মানুষ প্রজাতি প্রাণীর
প্রতিদিনের মৃত্যুতে পৃথিবীর শতাব্দী গুণেছে
"আরো একশত কোটি মানুষ বেড়েছে! "

এ প্রাণঘাতী করোনা ভাইরাসের মৃত্যুর পর
হয়তো আগামী শতাব্দীও গুণবে একইভাবে.....

শুনেছি মানুষহীন পৃথিবী বাঁচবে অনেকদিন
তবে অন্য প্রাণী আর উদ্ভিদহীন এ পৃথিবী বাঁচবে কতদিন?


২১.০৪.২০২০ চট্টগ্রাম

Tuesday, April 21, 2020
Topic(s) of this poem: life,world
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success