আমার মাঝে আমিই নিখাদ Poem by MAHTAB BANGALEE

আমার মাঝে আমিই নিখাদ

Rating: 5.0

আমি কি কবি?
আমি কি কখনো কবিতা লিখেছি?
আমার নামে কি কোন কবিতার বই বেরিয়েছে?
আমায় কি কেউ অথবা কোন প্রতিষ্ঠান কবি বলে প্রত্যয়ন করেছে?
না, আমি কবি নই আর কবি হওয়ার কোন প্রমাণপত্র আমার নেই

আমি কখনো কবিতা লিখিনি
হ্যাঁ, তবে আমি আমাকে লিখেছি
আমাকে লিখতে গিয়ে যার সঙ্গ পেয়েছি তাকে লিখেছি
আমাকে লিখতে গিয়ে যা সংস্পর্শে এসেছে তা লিখেছি
ভাব, অনুভূতি, রাগ-অভিমান, ভালোবাসা প্রকাশ করেছি
এসব নিছক আমার, আমার ভিতরের প্রকাশক আমিই

আমায় আস্তিক বলুন অথবা নাস্তিক
আমায় প্রচলিত যে কোন ধর্মের দীক্ষিত ভক্ত বলুন অথবা বিরুদ্ধবাদী
তাতে আমার কিছু আসে যায় না

লোভের জগত, ভোগের জগত
ডাকছে সবাই বোধহীন সান্ধ্যজ্ঞানে
চটকদার আত্ম পারমার্থিক প্রণোদনা নিতে;
আমি সে সব উপঢৌকনের নই প্রার্থী
আমার মাঝে আমি বিশুদ্ধ নিখিলের চর্চা করি
লোভহীন পরমাত্মায় নিগূঢ় অভিসারে

বিবেকের রাজ্যে আমি আমাকে খুঁজেছি
না, কবি নই, আমি মানুষ হতে চেয়েছি
যে মানুষ নিখাদ আত্মসমর্পণকারী


২৪.০৪.২০২০ চট্টগ্রাম

COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success