ভিক্ষা চাইতে আসিনি Poem by MAHTAB BANGALEE

ভিক্ষা চাইতে আসিনি

Rating: 5.0

ব-দ্বীপ দেহবলয়ের তুমি অধিপতি
সফেদ বর্ণনায় উঁচিয়ে ধরলে ডানহাত
তোমার ভোটার রক্ষী হিসেবে
দিলে তুমি অঢেল বংশানুক্রমে
ক্রমিক থালায় থালায়!

বামহাতও কি নয় তোমার?
ক্যানো এখনো ঢের নিচে?
চাপা পড়া বেসরকারি প্লাজার ধ্বংসে!
ভিক্ষা চাইতে আসিনি;
আসিনি করুণা চাইতে!
কর্মযজ্ঞের সম প্রাপ্য এসেছি নিতে!

-০৬/০৫/১৮

POET'S NOTES ABOUT THE POEM
কোটা সংস্কার বা সরকারি - বেসরকারি কর্মজীবী কর্মচারি বুঝিনা।
বুঝতে চাই সমান কর্ম সংজ্ঞায় সমান প্রাপ্য হোক সবার তরে ।
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success