মৃত্যুকে দেখিনি আজন্ম জীব হয়ে ভূভাগে ইন্দ্র দিয়ে
খসে পড়া নির্মোক রেখে অশ্রুত শব্দে সে চলে যায়
প্রত্যাগমনের মূর্তি রূপে পার্থিব দেহে বিচরণ সদায়
জীবনের জন্মে আসে আপন গ্রহ থেকে জীব হয়ে
বিস্মৃতির স্মরণে জ্ঞান ভার দুভাগের পূর্ণ বিভা লয়ে
জন্ম অথবা মৃত্যু দু'নামে দেহ রূপ ধরে এক আত্মায়
গ্রহান্তরেও সে অমর হয় মহাত্মার আত্মিক সহায়তায়
জন্ম-মৃত্যুর সন্ধিক্ষণে মহাজগত বেঁচে থাকে নির্ভয়ে
মৃত্যুর জন্ম সেভাবে এ জগতে যে আত্মা যেমন চলে
এ দেহ থেকে যখন বিচ্ছেদ ঘটে আত্মার সব মোহের
অথবা জন্মের শিপ্রা জীবনের আসে অবসান তুষ্ট সময়
এ জন্ম যখন আলিঙ্গন করে মৃত্যুর সাথে প্রপন্ন সবলে
নিঃশ্বাসের স্বর থেকে শিরা মূক হয় নিস্তেজ ইহ রূহের
অলক্ষ্যে জন্ম-মৃত্যুহীন আত্মা এক মড়াঞ্চে অমরালয়
-০৭/০৫/১৮
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
একটি সত্যিকারের দার্শনিক চিন্তাশীল কবিতা। মনে হচ্ছে সত্যিইতো ঐ জন্ম বা মৃত্যু বলতে যা দেখি তা তো এক আত্মার দু'রূপ। তার মানে আমরা সকলে এক ছিলাম তবে এখানে ভিন্নরূপে। আর যে মতবাদ বা মতানৈক্যতা সবি আমরা নিজেরা নিজেদের সাথেই করছি! ! ! ! !