দুরন্ত গতিময়তা রিক্সার টায়ারের পেছনে কিশোর সময়ে
হাতে কাঠির ছোবলে ছুটে চলি দোর পেরিয়ে মাঠে ঘাটে
হাসি আর প্রাণবন্ত জীবনে উত্থাল রঙিন ছন্দের চৌকাঠে
বাঁশের ফটকা আর রাবার গোলাইনে পাখি শিকারী হয়ে
মেঠোপথ আর কাঁচাইটে পদচিহ্নের কাঁদাময় নাঙ্গা পায়ে
আমতল থেকে কাঁঠালতলে, জামতল থেকে আনারস তটে
কালোজামের দাগে উড়ন্ত পরিচ্ছেদ দিনগুলো নেয় লুটে
ছুটছি রিক্সা হয়ে ট্রেনে, পাখি হয়ে উড়োজাহাজের গাঁয়ে
দুপুর পেরিয়ে নাঙ্গা দেহে পুকুরে ঘোলাটে পানির তলে
আ-ধোয়া রক্তিম চোখের বিড়বিড় উচ্ছাসে খাওয়ার দশা
সময়ের দেউড়িতে দেওটের আলোতে পড়ার ফাঁকে ঘুম
বকাঝকার উত্তম আবেশে বড় হওয়া আছি সুখ কল্লোলে
আজো স্বপ্নময়ীতার স্বর্ণালী দিনগুলোর স্পর্শ জাগায় আশা
সিগারেটের অলস ধোঁয়ার সাথী যেন এ স্মৃতিচারণের ধুম
-০৯/০৫/১৮ (স্মৃতিচারণ)
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem