আমি চাই না সেই শক্তি — I Do Not Want That Power Poem by Shah Alam Al Mujahid

আমি চাই না সেই শক্তি — I Do Not Want That Power

আমি চাই না সেই শক্তি,
যে শক্তির স্পর্শ লেগে চলার গতি থেমে যায়,
হারিয়ে যায় সব প্রাকৃতিক বিষয়বস্তু।

I do not want that power,
The touch of which brings all motion to a halt,
And causes all the elements of nature to disappear.

আমি চাই না সেই শক্তি,
যে শক্তির ছোঁয়া লেগে কণ্ঠে বাজে না সুর,
হৃদয়ে বাজে না সুখের নূপুর—
সকাল, সাঁঝ, কিবা রাত-দুপুর।

I do not want that power,
The touch of which silences every melody in the voice,
And makes no anklet of joy ring within the heart—
Morning, evening, or midnight alike.

যে শক্তির গর্জনে ধ্বংস নামে পুনঃপুন অভিমানে,
বাড়তেই থাকে ভয়ংকর দুর্যোগ,
ধরণীর প্রাণে জ্বলে অগ্নিকান্তের উৎপাত।

The roar of that power brings destruction again and again,
While terrible disasters continue to grow,
And the earth's very life burns beneath the fury of fire.

যে শক্তির আগমনে
ভূবন হয়ে ওঠে কঠিন লৌহদ্রব্য,
যেথায় মুছে যায় স্বর্গ-সুখের আশা,
লোপ পায় সব মধুর ভালোবাসা।

With the arrival of that power,
The world turns into something hard and metallic,
Where every hope of heavenly happiness disappears,
And all tender love fades away.

ভূমণ্ডলে আজ তাই
শুধু অনল আর অনল—
চোখে দেখি আজ পৃথিবী, এ কি অনাসৃষ্টি!

And so today upon the earth,
There is nothing but fire, endless fire—
I look upon the world and wonder: is this a creation undone?

আমি চাই না সেই শক্তি,
যে শক্তির নিষ্ঠুর হাতে আজ
পৃথিবী ঘূর্ণায়মান, ক্লান্ত কক্ষপথে।

I do not want that power,
By whose merciless hand today
The Earth keeps revolving along its weary orbit.

Wednesday, October 7, 2026
POET'S NOTES ABOUT THE POEM
ধ্বংস, দুর্যোগ ও মানবতাবিরোধী শক্তির বিরুদ্ধে এই কবিতায় এক শান্তিপ্রিয় মানুষের প্রত্যাখ্যান উচ্চারিত হয়েছে; কবিতাটি শক্তির নয়, মানবতা ও সৃষ্টির কল্যাণের পক্ষে কথা বলে। This poem voices the rejection of destructive and inhumane power from the perspective of a peace-loving person; it stands not for power, but for humanity and the well-being of creation.
COMMENTS OF THE POEM
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success