O Love Poem by MAHTAB BANGALEE

O Love

Rating: 5.0

হে প্রেম এ জীবন
নীরব, নিঃশব্দ তরী
ক্ষয়ে যায় সবি
অক্ষয় স্মৃতি স্নেহে

বোধহীন বুলি উঠে
মোহাবিষ্ট প্রাঙ্গনে
কোলাহলের জানালায়
নির্জনের উনুন জ্বলে

ফিরে তোমাকে আসতেই হবে
হে প্রেম
এ হৃদয়কুঞ্জে
যেখানে তোমার পথ চেয়ে আলোরা জেগে আছে,
যেখানে ছয় ঋতুই গান করে তোমার স্মরণে,
যেখানে এ আমি ধৃত তোমার অমলিন মায়া বর্ণে,
যেখানে বিজন অন্ধকার, হয় আলোকিত তোমার অসীম আভাতে

হে প্রেম
এ হৃদয়কুঞ্জে
ফিরে তোমাকে আসতেই হবে
এ নির্জন জীবন সজনে সাজাতে


চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী

COMMENTS OF THE POEM
Adeeb Alfateh 29 March 2021

O love, in the abod of this heart, you have to come back, to fill up this alone life

0 0 Reply
Sultan Deen 28 March 2021

Love is great element to live goodly

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success