রাতের নগরী Poem by Sayeed Abubakar

রাতের নগরী

Rating: 3.5

রাতের নগরী
সায়ীদ আবুবকর

রাতের নগরী নেশায় উত্তাল।
নাচে তন্বী স্বপ্নের নারীরা
নগরনাট্যমে। বেসামাল
মানুষেরা; ওঠে
উথলে তাদের শিরা-উপশিরা
উন্মাদ উচ্ছ্বাসে। ঠোঁটে
বাজে শিস, প্রাণে কবন্ধ কামনা-
নীলপদ্মপায়ে নর্তকীর, ঝরে ঝরে পড়ে সোনা।

এইসব মানুষেরা কেবলি শরীরী;
কেবলি কামান্ধ কায়ার উল্লাসে
বেতাল, বেহুঁশ; এদের স্বপ্নের সিঁড়ি
ওঠে নাই ঊর্ধ্বাকাশে,
উল্টো নেমে গেছে নিচে, বহু নিচে
অথৈ অন্ধকারে ডোবা নরকেরও নিচে-
ঘৃণার কিরিচে
যেখানে জন্মান্ধ ডাকিনীরা কাটে চৌপ্রহর
মানুষের অবোধ অন্তর।

রাতের নগরী
POET'S NOTES ABOUT THE POEM
Bengali poem
COMMENTS OF THE POEM
Mahtab Bangalee 25 November 2020

রাতের নগর নরকের দ্বার কামনায় উদার শারীরিক মৈথুনে সবি অন্ধকার! ! !

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Sayeed Abubakar

Sayeed Abubakar

Jessore / Bangladesh
Close
Error Success