আমি উন্মাদ প্রেমিক তোমার স্বরূপ দর্শনে Poem by MAHTAB BANGALEE

আমি উন্মাদ প্রেমিক তোমার স্বরূপ দর্শনে

Rating: 5.0

নীলাসক্ত নয় তবে তোমার সিক্ত নীলাম্বরীতে প্রেম আমার উন্মাদ
বৃষ্টির রিমিঝিমি শব্দের উন্মাতালে তুমি প্রেম মেখেছো সারা অবয়ব
রাঙা দুধেল আলতা তোমার নাঙা পায়ে
তুমি রূপসী বাঙলার কবিকে ডুবিয়েছো প্রেমে
প্রেমময় করেছো কবির ধ্যানী কাব্য প্রতিভাকে
তুমি তৃপ্ত কমনীয় কাম তৃষ্ণার
ঢের প্রেমে করেছো মাতাল পুরো বাঙলার জোস্নাকে
অজানা অচেনা প্রেমিক তোমার যায় অভিসারে
বার বার ফিরে আসে তোমার প্রভাত রঞ্জনে
তুমি ঢের প্রেম, তুমি প্রেমময়ী অবাঙমানসগোচর
আমি উন্মাদ প্রেমিক তোমার স্বরূপ দর্শনে

COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 19 February 2018

Fantastic expression on love and dream in Bengali language has been made. I appreciate this poem. The beginning lines are much interesting. I quote..... নীলাসক্ত নয় তবে তোমার সিক্ত নীলাম্বরীতে প্রেম আমার উন্মাদ বৃষ্টির রিমিঝিমি শব্দের উন্মাতালে তুমি প্রেম মেখেছো সারা অবয়ব Thank u dear Mahtab for sharing this poem.

1 0 Reply

READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success