শুধু তোমায়ই ভালোবাসি Poem by MAHTAB BANGALEE

শুধু তোমায়ই ভালোবাসি

Rating: 5.0

পান্না বা হীরা কুড়াব লক্ষ্য নয় সেদিকে। তোমায় নিয়ে হাঁটব
সাগর পাড়ে লক্ষ্য নয় আমার যেখানে নুড়ি পাথরের
খেলা জমে। সন্ধ্যার তারার সাথে আলোর মিছিল দেব
তোমায় তাও নয়। রাতের অন্ধকারে বাঁশবাগানের চাঁদে
জোছনা ছড়াব তোমার কাল কেশরাজি বিলাতে তাও নয়
তুমি - আমি একাকার হব অমাবস্যার ধু ধু মরুভুমিতে তাও নয়
আমি প্রভাত সূর্যের আলোতে তোমার উজ্জ্বল মুখের
নৈসর্গিক হাসি দেখব তাও নয়। তোমার গম্ভীর শরীরের
সোধাঁ গন্ধ আমার নাকে মাখাব বোশেখের রোদে তাও নয়
শ্রাবনের বৃষ্টিতে ময়ূরের নাচের তালে তোমারও
সিক্ত নীলাম্বরীর বসনে নাচ দেখব সেও নয়
তোমায় নিয়ে অভিসারে প্রেমের আলাপনে প্রেম সুধা পানে
তৃপ্ত হব তাও নয়। আমি তোমায় নিয়ে স্বর্গের সিংহাসনে বসবো
হূর -গেলমানদের উপর রাজত্য করতে তাও নয়।

প্রিয়তমা, হ্যাঁ! আসি তোমার কাছে আমি
মনে রেখ আমায়, শুধু তোমায়ই ভালোবাসি

Sunday, February 25, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
Adeeb Alfateh 27 January 2021

Excellnt holy feeling you've crafted

0 0 Reply
Mac Che 20 January 2021

عزيزتي ، نعم! انا اتي اليك تذكرني ، أنا أحبك فقط قصيدة حب جميلة

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success