আমিই সেই উল্লাসিত সুফী-আবিদা পারভীন Poem by MAHTAB BANGALEE

আমিই সেই উল্লাসিত সুফী-আবিদা পারভীন

Rating: 5.0

হে আমার আরাধ্য
আমার নেই কোন প্রজ্ঞা, নেই কোন ধীশক্তির ধ্যান সেখানেই
যেখানে তুমি মহা পবিত্র গোপন একক শক্তির অস্তিত্ত্ব
সেখানে পন্ডিত মহোদয়, যাজকগণ আর জ্যোতিষীগণ ব্যর্থ
পবিত্র কুরআনের বাণীও সেখানে অক্ষম
যখনই'আহমদ' উন্মোচিত হলো 'আহাদ' হিসেবে
তখনই সমস্ত সৃষ্টি একীভূত হলো তাঁর প্রকৃতির সাথে
বা-হু তুমি সকল জ্ঞানের আধার আয়ত্ত্ব করেছো
এখন সে আধার বন্ধ করে দিয়েছে অবিরত আলো
আমিই সেই উল্লাসিত সুফী
কে আমায় খুঁজে দিবে অজানা আমারই গুপ্ত পথ!
আমিই সেই উল্লাসিত সুফী
উল্লাসিত আমি আমারই গুপ্ত জানার তরে
উল্লাসিত ধ্যানে হাঁটিই আমি আমারি মাঝে

হে আমার অধীশ্বর
যখন আমি ছিলাম তখন প্রভুর কোন অসন্দিগ্ধ জ্ঞান ছিলোনা
আর যখনই প্রভু স্বয়ং প্রকাশিত তখন আমি আর কেওই নই
সেই থেকেই নই আমি কেওই.....
যখন অজ্ঞতার নিরানন্দ নির্বারিত হলো
অন্ধকার প্রশমিত হলো জ্ঞানের আলোতে
যখন আমি সঞ্চারিত হলাম সেই জ্ঞানের আলোয়
তখনই আমি আবিষ্কৃত -আমিই উল্লাসিত সুফী
আমিই সেই উল্লাসিত সুফী
কে আমায় খুঁজে দিবে অজানা আমারই গুপ্ত পথ!
আমিই সেই উল্লাসিত সুফী
উল্লাসিত আমি আমারই গুপ্ত জানার তরে
উল্লাসিত ধ্যানে হাঁটিই আমি আমারি মাঝে

হে আমার প্রভু
হে আমার প্রেমময়ী বিধাতা
তুমিই প্রেম। তোমার প্রেম আমায় এমনই দগ্ধ্ আহত করেছে
যে আহতের নেই কোন দাগ, নেই কোন ব্যথা উত্তাপ
সেই থেকে আমি ঘুরে ফিরি আবেগপ্রবণহীনে সন্ন্যাসী বেশে
সেই থেকে আমি তাকেই পেয়েছি যাকে আমি চেয়েছি
সেই থেকে আমি যাকে চেয়েছি তাকেই আমার পাশে রেখেছি
সেই প্রেম সুর, সেই প্রেম তরঙ্গ আমায় মোহাবিষ্ট করেছে
সেই সুরেই আমি উল্লাসিত আমার মাঝে
আমিই সেই উল্লাসিত সুফী
কে আমায় খুঁজে দিবে অজানা আমারই গুপ্ত পথ!
আমিই সেই উল্লাসিত সুফী
উল্লাসিত আমি আমারই গুপ্ত জানার তরে
উল্লাসিত ধ্যানে হাঁটিই আমি আমারি মাঝে

হে বিধাতা তুমিই আরাধ্য প্রেম। ঐই তোমার ঘর
তোমার ঘর আমার আত্মার গভীরতম স্থানে প্রশান্তময়
আর হে আমার প্রেমময়ী খোদা তুমিই জানো -
'আমার ঐ প্রেমিক আত্মার ঘর কোথায়! '
কোথায় সেই প্রেমিক আত্মার ঘর?
সেই অজানা ঘরের খুঁজেই আমি উল্লাসিত সুফী
সত্যই আমি তোমার প্রেমের সন্ধানী
তোমার প্রেমের সন্ধানী আর পেয়েছি তোমার পূজ্য প্রেম
রেখেছি তোমার সেই প্রেমকে আমার আত্মার অজানা ঘরে
এমনি বিশ্বস্থ করে - যেন বিশাল পর্বতমালা ঠাঁই দাঁড়িয়ে আছে
শত বাঁধা বিপত্তি, শত লাঞ্ছনা সয়েছি এ প্রেম ভ্রমণে
ধৈর্য্যে উল্লাসিত হয়েছি এসবে বসন্তরূপী আশীর্বাদ ভেবে
মনসুর হাল্লাজ ঝুলেছেন বধ্যমঞ্চে এ প্রেম বিচরণে
এ প্রেমিক জনের সব গোপনীয়তা কেই বা জানে
প্রেম প্রার্থনায় আমরা মস্তক তুলিনা - বা-হু
যদিও শত শত কণ্ঠে বলুক - আমরা অবিশ্বাসী
সে প্রেম প্রার্থনায় আমিই উল্লাসিত সুফী
আমিই সেই উল্লাসিত সুফী
কে আমায় খুঁজে দিবে অজানা আমারই গুপ্ত পথ!
আমিই সেই উল্লাসিত সুফী
উল্লাসিত আমি আমারই গুপ্ত জানার তরে
উল্লাসিত ধ্যানে হাঁটিই আমি আমারি মাঝে

হে আমার পরমেশ্বর, পরমাত্মা, মহাত্মা
তোমাকে আমার এই সতত স্মরণে আমায় দাও নির্বাণ করে
আমার পুরোটায় বিলোয় তোমার এই স্মরণে
আমার যা অবশিষ্ট তা শুধুই - প্রেম
আমি উৎসর্গকৃত অমরাত্মা আছি তোমার নামেই
আমার দৃষ্টি বলয় যেদিকে ঘুরাই শুধু তোমায়ই দেখি
আমার দৃষ্টি বলয়ে আমি উল্লাসিত সুফী
হে খোদা ভালোই হয়েছে
ভালোই হয়েছে যে আমার মাটির পাত্র ভেঙ্গে গেছে
এখন আমি মুক্তভাবে পানী ঢালতে পারবো তাতে
আমি মুক্ত, আমি উন্মুক্ত, আমি আমার মাঝে
আমি আমার মাঝে মুক্ত-উল্লাসিত সুফী
'মুহাম্মদ' এবং 'আলী' মহত্তম বুলি
দুটিতেই রয়েছে মহত্তম গভীরতা, সকলে তা বুঝতে পারেনা
শুধু তাঁরাই বুঝেন যাঁরা করেন ওই দুটিতে তপস্যা
এ নাম সমুদয় সুঘ্রাণ ছড়ায় পবিত্র বাণী রূপে
আর আমি এ সুঘ্রাণেই উল্লাসিত সুফী
আমিই সেই উল্লাসিত সুফী
কে আমায় খুঁজে দিবে অজানা আমারই গুপ্ত পথ!
আমিই সেই উল্লাসিত সুফী
উল্লাসিত আমি আমারই গুপ্ত জানার তরে
উল্লাসিত ধ্যানে হাঁটিই আমি আমারি মাঝে
-০৭/০৩/১৮ (ভাবানুবাদ)



**********
Abida Parveen (FEB 20,1954, is a sufi singer, composer and musician. Her singing and music has earned her many accolades, and she has been dubbed as the 'Queen of Sufi music'. She is also a painter and entrepreneur being a business woman from Pakistan.
**********

আমিই সেই উল্লাসিত সুফী-আবিদা পারভীন
Wednesday, March 7, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
B.m. Biswas 03 March 2019

Only assembling the informations and insering the allusions can not make such a poem unless the very poet plssss ses the deep spiritual understanding and thought with the ernestness to bid a true tribute to such renowned figure objectively... Excellent poem, bhai Mahtab. S.Nurul.

1 0 Reply
konya touching 11 April 2018

O Love let me come let me allow in your ecstatic stage where I can dance of living death

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success