ওপারে তোমার অপেক্ষায় Poem by MAHTAB BANGALEE

ওপারে তোমার অপেক্ষায়

Rating: 5.0

গোধূলি লগ্নে
ডুবন্ত দিনের অভিসারে
তুমি আসবে বলে
ওপারের খেয়া এসেছে
হে সুন্দরীতমা
কালের মাঝিও তোমার অপেক্ষায় আছে বসে ওপারে

নির্ঘন মেঘে
বৃষ্টি নামে অঝোরে
নদীর মধ্য ভাগে
অভিমান ধুবে বলে
হে সুন্দরীতমা
প্রেমমাঝি এখনো তোমার অপেক্ষায় আছে ওপারে

এসো হে সুন্দরীতমা এসো
চৈতালী হাওয়ায় আর
বোশেখের আগমনী বৃষ্টিতে
দৃপ্ত অভিমান ভাঙো
হে সুন্দরীতমা
অমর প্রেম আছে তোমার অপেক্ষায় ওপারে

-০৩/০৪/১৮

Tuesday, April 3, 2018
Topic(s) of this poem: love
COMMENTS OF THE POEM
BRITTE NINAD 23 February 2021

Beautiful loving poem penned; love to read this

0 0 Reply
Mac Che 17 December 2020

تعال يا جميلة نفحات الربيع في الجو وصول بوسخ في المطر كسر كبرياء قوي يا جميل هناك حب خالد في انتظارك قصيدة جميلة محبة مكتوبة

0 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success