শুভ জন্মদিন হে কবিদেব Poem by MAHTAB BANGALEE

শুভ জন্মদিন হে কবিদেব

Rating: 5.0

একশত ঊনষাট খানা গোলাপের স্তবক তোমার শ্রী চরণে
হে গুরু কবিদেব

২৫শে বৈশাখ অমর
আমার এ বাংলায়, এ শুভ্র সাধু নীল আকাশে,
জল, স্থল, বায়ুর শিরায় শিরায়, তোমার সিদ্ধ সাহিত্যে

গত রাতের বৌদ্ধ শশী তোমার অভ্যর্থনায় সংগীতে সুর তোলে,
আর আজ অরুণ রবির শুভেচ্ছাদূত
সে কপোতগুলো তোমার আগমনী গান গায় এ বলে-
প্রণাম হে মহাত্মা,
সহস্র কোটি প্রণাম তোমার শ্রী চরণে,
শুভ জন্মদিন তোমায়
হে গুরু কবিদেব

বৈশাখ ২৫, ১৪২৭ চট্টগ্রাম

শুভ জন্মদিন হে কবিদেব
Friday, May 8, 2020
Topic(s) of this poem: birthday
POET'S NOTES ABOUT THE POEM
Homage To Poet Laureate Sri Rabindranath Tagore
COMMENTS OF THE POEM
Clive Culverhouse 08 May 2020

হ্যাঁ, শুভ জন্মদিন এবং যেমন দুর্দান্ত শব্দ

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success