আমি ভালোবেসেছিলাম Poem by MAHTAB BANGALEE

আমি ভালোবেসেছিলাম

Rating: 5.0

আমি তোমাকে পাওয়ার জন্য
ভালোবাসিনি হে সুরসুন্দরী।
তোমায় ভালোবেসেছিলাম
আমার আমি আবিষ্কার করবো বলে।
তোমায় ভালোবেসেছিলাম
আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের
রহস্য তোমাতে খুঁজবো বলে।
তোমায় ভালোবেসেছিলাম
আমার ধ্যান মন্দিরের অক্ষত সত্ত্বা
তোমার রূপ তপস্যার মহামোহে
ফিরিয়ে আনবো বলে।
তোমায় ভালোবেসেছিলাম
আমার দর্পন হিসেবে
যাতে পুরো অবয়ব দ্যাখতে পাই আমি।
তোমায় ভালোবেসেছিলাম
আমার কৈবল্যের ধাম রূপে
যেখানে আমারই একক সত্ত্বার
অস্তিত্ত্ব খুঁজে নিবো;
যেখানে আমাদের মহামিলন
একত্বের আরাধনায় পাবে অমরাত্মার গতি।


-মে ১৪, ২০১৮চট্টগ্রাম

Monday, May 28, 2018
Topic(s) of this poem: love,mystical
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 17 July 2018

This is a beautiful poem on love having thrilling expression with nice diction. I like to quote...... যেখানে আমারই একক সত্ত্বার অস্তিত্ত্ব খুঁজে নিবো; যেখানে আমাদের মহামিলন একত্বের আরাধনায় পাবে অমরাত্মার গতি। Thanks for sharing.10

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success