গোলাপ তুমি Poem by MAHTAB BANGALEE

গোলাপ তুমি

Rating: 5.0

জন্ম থেকে হয়তো এ আমার স্বভাব
শুধু ভালোবাসি
প্রেম করি নীরবে
ঘ্রাণের স্রোতে।
নিস্পলক চেয়ে থাকি তোমার অনন্য রূপে
জানিনা আমি- তোমার রঙের মোহনীয় প্রতিভা
আমায় এত কাছে টানে ক্যানো!
তবে এ জানি তুমি খুবই সুশ্রী
হে গোলাপ।

গোলাপ -
তুমি সুন্দরী, ভুবনমোহিনী,
ধ্যানের অকিঞ্চন,
নিখিলের অখিল আরাধ্য,
প্রেমিকের প্রেম পাথেয়,
তাপস্যের ধ্যানী মাঝারের উল্লাসিত রূপ,
প্রেম যোগলের চির বন্ধন।
সবই কি তোমার মাতাল সুঘ্রাণের জন্য?
বিমুগ্ধ্ রঙের জন্য?

গোলাপ দ্যাখো -
আমি আসি বারে বারে
ছুঁটে তোমার কাছে
তোমায় কাছে পাবো বলে।

গোলাপ -
আমি নিতে চাই তোমায়
একান্তই আমার করে
এ অভিসারের বিদীর্ণ কাননে।

গোলাপ -
আমি বিমোহিত
তোমার গোলগাল সুডৌল সুশ্রীতে।
যে ঘ্রানেই, যে রঙেই তোমায় সাজানো হোক
হে গোলাপ তুমি অনিন্দ্য সুন্দরী।

মে ১৪, ২০১৮ চট্টগ্রাম

Monday, May 28, 2018
Topic(s) of this poem: love,rose
COMMENTS OF THE POEM
Kumarmani Mahakul 17 July 2018

গোলাপ - আমি বিমোহিত তোমার গোলগাল সুডৌল সুশ্রীতে। যে ঘ্রানেই, যে রঙেই তোমায় সাজানো হোক হে গোলাপ তুমি অনিন্দ্য সুন্দরী..........romantic expression. A beautiful poem shared nicely.10

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success