মানবাকৃতি Poem by MAHTAB BANGALEE

মানবাকৃতি

Rating: 5.0

মানবাকৃতি-

বিমূর্ত নই আমি
মূর্ত, মানব দেহেই জন্ম

আঁকতে পারো আমায়
না দেখেও, কাল্পনিক আকারে

যদিও অবিকল হবে না দেখতে
তবু আঁকতে পারো অনুমেয় ধ্যানে

দৃশ্যপটের অঙ্গাভরণে দিতে পারো
এ প্রাকৃতিক ব্রহ্মান্ডের ছায়া

আমার সাকার চিত্রপটে
রঙ দিতে পারো কাব্যিক শব্দে

নিরাকারের ধ্যানে ঋষি নই আমি
যদিও হই, হবে না অন্তর্হিত
আমারএ মানবাকৃতি

© মাহতাব বাঙ্গালী
০২.১১.২০২০ চট্টগ্রাম

This is a translation of the poem Humanoid by MAHTAB BANGALEE
Saturday, March 11, 2023
COMMENTS OF THE POEM
Close
Error Success