১.
হোক প্রেম-দহন এ চৈতন্যে
ভোগ-উল্লাসী খেয়াল মৃত যেখানে
মনো ভেলা ভাসতে দাও
তোমার হৃদ কমল সিন্ধুতে;
যেখানে নই আমি কেহ
তোমার সদয় অস্তিত্ত্ব বিহনে
কর্ষণ লাঙ্গল রাখিতে দাও
কামহীনে এ দীন মঞ্জুলে;
তোমার মাঝেই অন্তর্লীন হয়ে
যেতে দাও কৈবল্য অধিপতি যেখানে
২.
না, নই; এ আমি নই সে তিনের বিজিত স্থিতি
কৈবল্যের অংশভাক স্ববাঁকে হারিয়েছে গতি
সে রতি ক্ষয় হয় অকায় স্বকামে, পরান্নে মতি
এককের ঘরে পরায়ণ রূহ ভাবে- কোথা সে জ্যোতি
৩.
চেতন গুরুর জাগ্রত কাবা যেখানে
যাই কী ভাবে ভাবি এই বেজাত্যে
জনম লগ্ন জ্যোতি হারিয়ে আছি অঘোর মোহে
তাই হোক চৈতন্যোদয় এ ইতর জলজ কীটে
রসিকজনে পান করিতে দাও সে পীযূষ
জ্যোতিহীনে সাধক হৃদ-কাবা অমানুষ
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
Where the conscious Guru is awake Kaaba Anyway, at least I didn't go down without explaining myself first I have lost the light of my birth in deep fascination That is why Chaitanyodaya is a vile aquatic insect Let the lover drink Piyush The heartless Kaaba is inhuman without light
No, no; This is not the winning position of the three The part of Kaibalya has lost its momentum That Rati is wasted in Akaya Swakame, Paranne Moti In a single room, the pious soul thinks - where is the light? @ Mahtab Bangalee Fantastic poem
Excellent metaphisical poem; these three have deep meaning about conjugal life and activities of human body
superb and great philosophical metaphisical poem share~ like it
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
This me is very difficult to express itself when need elaborately!