উপমা হয়না বিশ্বাসীর বিশ্বাস জ্ঞানে কোন ঈশ্বর বা দেব-দেবীর,
আমার কাছে নক্ষত্র, সূর্য, চন্দ্র বা কল্পিত কোন স্বর্গের উপমা নেই
চর্মচক্ষু আমার মধ্যে যে উপমাহীন অনুভূতি জাগায়
সে হয়তো ভালো অথবা মন্দ;
ভালোলাগাটুকু হয়তো ভালোবাসা
আর মন্দটুকু ঘৃণা
অনুভূতিগুলো লিখনি শব্দ হয়ে
স্বচ্ছ স্ফটিকের মতো বেরিয়ে আসে
কেউ কেউ এর নাম দেয়- কবিতা
কবিতার রাজ্য আছে, রাজা, রানী, রাজ সভাসদ,
প্রজা আছে, ইহকাল-পরোকালহীন অনন্তকাল আছে
কবিতার সিংহাসনে বসতে পারে শুধু স্বতঃস্ফূর্ত,
স্বেচ্ছাবৃত্ত, প্রজ্ঞাময় বুদ্ধিদীপ্ত স্বজ্ঞাত শব্দ
কবিতার শব্দ
সে আমার বিমুগ্ধ বেদনার শান্তি নয়,
নয় মোহমুগ্ধ কামার্ত আনন্দদায়িনী,
নয় অনুভূতিময় প্রকৃতি,
কবিতা আমার কাছে উপমাহীন
তবে, কবিতা কি-
উপমাহীন কল্পিত সে ঈশ্বর!
২১শে মার্চ, ২০২১ চট্টগ্রাম
এ ওয়েব ডোমেইনের সকল শ্রদ্ধেয় কবি, নিয়মিত পাঠক, মন্তব্যকারী, কলাকুশলী আর স্বত্বাধিকারীদের জানাই-
'শুভ বিশ্ব কবিতা দিবস-২০২১'
It's a passionate loving poem for a dream girl- let her be your only life on this beautiful divine earth O lover boy
Poetry is the distinct manifestation of human being like the verse of God!
Poetry can only sit on the throne Spontaneous, spontaneous, wise intelligent words The words of the poem He is not the peace of my afflicted pain, Nine fascinated amorous women, Not emotional nature, Poetry is incomparable to me
Feelings become written words Comes out like transparent crystals Some call it poetry There are kingdoms of poetry, kings, queens, courtiers, There are tenants, there is eternity without this world and the hereafter
There is no comparison between the faith of a believer and the knowledge of a god or goddess, I have no analogy of stars, sun, moon or imaginary heaven The skinny eye evokes that incomparable feeling in me He may be good or bad; Bhalolagatuku may be love And a little hate
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
beautiful poem in world poetry day-2021