কতদিন মার খাবে? Poem by MAHTAB BANGALEE

কতদিন মার খাবে?

Rating: 3.7

মানবতা শাসিত তোমার প্রেমের কুন্ডলিতে
তুমি দিয়েছো নিরন্তর প্রেম
আপনার যৌবন বলি দিয়ে

দেখো আজ তোমার বলিদান
অগ্নি কুণ্ডলী পাকিয়ে
ঝলসিয়ে দিয়েছে নির্দোষ মানবতা
পথে পথে লাশের গন্ধ
অনাহার -আহাজারি ক্রন্দন
এপার - ওপার সামান্য কাঁটা তার
আর অনিকেত প্রান্তরে উদ্বাস্তু সংঘ
তোমার অমানবিক শাসন ভয়ে
কম্পিত মানবতা!

এ কেমন তোমার মহানত্ব
যার শাসননীতি এক বিবেকহীন সংবিধান?
আর কতদিন এই নিস্কলুষ মানবতা মার খাবে তোমার শান্তির কাছে?

COMMENTS OF THE POEM
Akhtar Jawad 02 October 2018

How is your greatness Whose regime is an unconstitutional constitution? Thanks for translation to Google)

1 0 Reply
Kumarmani Mahakul 11 August 2018

এ কেমন তোমার মহানত্ব যার শাসননীতি এক বিবেকহীন সংবিধান? আর কতদিন এই নিস্কলুষ মানবতা মার খাবে তোমার শান্তির কাছে? ......so impressive. It is a nice inscription on inhumanity. Beautiful poem.

1 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success