স্বাধীনতা তুমি কি চাকচিক্যে ভরা মিথ্যে উৎসবের নাম! Poem by MAHTAB BANGALEE

স্বাধীনতা তুমি কি চাকচিক্যে ভরা মিথ্যে উৎসবের নাম!

Rating: 5.0

স্বপ্ন, ছোট্ট বেলার স্বপ্ন
কেচ্ছা বানিয়ে বলতে ভালো লাগত
নানা ধরনের স্বপ্ন দেখতাম
রাঙাদিপ্ত স্বপ্ন
কৈশোরে পদার্পন স্বপ্নে বিভোর
মশগুল স্বপ্নীল কর্মে
যৌবনে পদার্পিত জীবন তাও স্বপ্ন
তবে এ বয়সের স্বপ্ন ভেঙে চুরমার হয়
সব অলৌকিক বাস্তবে
বাস্তবতা বড়োই কষ্টের নাম
দুঃখ বেদনা ভরাক্রান্তের নাম
যাকে মেনে নেয়া বড়োই তিক্ত
সত্য বলে যা জানি বা মানি
অনেক সময় বিশ্বাসের জোরেই সত্যজ্ঞান করি
কিন্তু বাস্তবতা মেনে নেয়া তার চেয়েও কঠিন
কোথায় স্বপ্ন আর কোথায় বাস্তবতা
যেখানে একটি নিরাকার আর একটি সাকার
সত্যের বাস্তবতা মেনে নেয়া কষ্টকর হলেও
মেনে নিতেই হয়
যদিও কষ্ট একটি তিক্ত দুঃসহ ঘুনপোকা
যা জীবনকে ঝাঁঝরা করে ফেলে
আর কষ্ট সহ্য করে
সত্যের বাস্তবতায় জীবন মর্মন্তুদ হয়
তবু এর বিনিময় পরবর্তী প্রজন্ম
ভেজাল মুক্ত নীতির সুস্থ প্রচলন দেখতে পায়
মনে রাখতে হবে বাস্তবতা মানে- কল্পনাহীন কঠিন বেদনা
বাল্য স্বপ্ন, কিশোর স্বপ্ন, যৌবন স্বপ্ন
যদি কর্মহীন হয় তাহলে তা নিরেট স্বপ্নই থেকে যায়
অবাস্তব আর মিথ্যের মৌলিকতা
শুধু স্বপ্নেই পাওয়া যায়
যার উপরে লেপন আছে শুধু মিথ্যের চাকচিক্য
আর দুর্লভ্যতার কিছু মিথ্যে চাহিদা ও কল্পনা

হায় স্বাধীনতা!
তোমার তরে বিলিয়ে দেয়া স্বপ্ন এখন শুধুই কি মিথ্যে?
শুধুই কি বাস্তবতার মিথ্যে চাকচিক্যে পাওয়া ভরাক্রান্ত বেদনা?
কেন আজও যাচ্ছেনা পরাধীনতার ক্লিষ্ট গ্লানি মুছে?
কেন স্বাধীনতার সত্য স্বপ্নগুলো আজও পূরণ হচ্ছেনা?
বাস্তবে এটিই বেদনা, বেদনা আর বেদনা, অসহ্য বেদনা?

-২২/০১/০৫, চট্টগ্রাম

Sunday, February 11, 2018
Topic(s) of this poem: freedom
COMMENTS OF THE POEM
Rus Mer 16 September 2019

বাল্য স্বপ্ন, কিশোর স্বপ্ন, যৌবন স্বপ্ন যদি কর্মহীন হয় তাহলে তা নিরেট স্বপ্নই থেকে যায় অবাস্তব আর মিথ্যের মৌলিকতা শুধু স্বপ্নেই পাওয়া যায় যার উপরে লেপন আছে শুধু মিথ্যের চাকচিক্য আর দুর্লভ্যতার কিছু মিথ্যে চাহিদা ও কল্পনা.....so vividly expressed the reality of life under so called freedom..

1 0 Reply
Kumarmani Mahakul 10 October 2018

হায় স্বাধীনতা! তোমার তরে বিলিয়ে দেয়া স্বপ্ন এখন শুধুই কি মিথ্যে? শুধুই কি বাস্তবতার মিথ্যে চাকচিক্যে পাওয়া ভরাক্রান্ত বেদনা? ....a great question to freedom.A beautiful poem so nicely and touchingly delineated. Thanks you dear Mahtab for sharing this beautiful poem.10

2 0 Reply
READ THIS POEM IN OTHER LANGUAGES
Close
Error Success