ফাল্গুনী রাতের ঘনতিমির ভেদ করে একটি কণ্ঠ ভেসে আসে
যা সকালের ঘুম ভাঙ্গনের সময়েও শ্রুতি গোচর হয়েছিল
আর সে ঊষার, সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যার সায়াহ্নে, নির্ঘুম নিশিতে
তাও শুনি সে কণ্ঠ, অবোধ কণ্ঠে কী যেন বলতে চাচ্ছিল ঐ নিঃস্ব
ঐ একলা স্বাধীন আওয়াজ কী যেন খুঁজছিল
সারা দিনেও বুঝাতে পারেনি সে
মিলিয়ে নিতে পারেনি তার অধিকার
সায়াহ্নেও পাওয়ার আশা ছাড়েনি, অস্ফুট বুলি ঘোর নিশিতে
যেন চাইছে, যেন খুঁজছে।
আশা তার নিরাশা, যেন সকল ব্যর্থ প্রচেষ্টা
ব্যথিত বেদনায় জীবন সয়েও মরণ কাঁখেও আশা উজ্জীবিত
দ্বিজ আশা জিয়ে রাখে তাকে আহূত মৃতে
সব আশায় গুড়েবালি, অতৃপ্ত জীবনে তৃপ্ত বেদনায়
নির্বাক সে আজ স্বাধীন ভাগাড়ে!
-১১/০২/০৪, চট্টগ্রাম
আশা তার নিরাশা, যেন সকল ব্যর্থ প্রচেষ্টা ব্যথিত বেদনায় জীবন সয়েও মরণ কাঁখেও আশা উজ্জীবিত দ্বিজ আশা জিয়ে রাখে তাকে আহূত মৃতে সব আশায় গুড়েবালি, অতৃপ্ত জীবনে তৃপ্ত বেদনায় নির্বাক সে আজ স্বাধীন ভাগাড়ে! ............touching and impressive. Beautifully penned. A lovely poem on hopelessness nicely shared. Thanks for sharing.
This poem has not been translated into any other language yet.
I would like to translate this poem
الأمل يأسه ، وكأن كل المحاولات الفاشلة الحياة مليئة بالألم والأمل حي يأمل دويج في إبقائه على قيد الحياة من خلال الاتصال به ميتًا جربالي في كل الآمال ، في حياة غير مرضية ، بألم راضٍ صامت هو مستأجر مستقل اليوم! مشاعر شعرية جميلة